মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ২৭ এপ্রিল ২০১৭ । ১৪ বৈশাখ ১৪২৪
যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন সংক্ষিপ্ত সফরে বুধবার রাতে ঢাকায় এসে পৌঁছেন।
যুক্তরাজ্যের ফ্র্যাগিলিটি, গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট বিষয়ক আইজিসি কমিশনের চেয়ারম্যান ক্যামেরন বুধবার রাত ১১ টা ৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেন।
বাংলাদেশে ২৪ ঘন্টারও কম সময়ের এই প্রথম সফরে যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী আজ বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর সরকারি বাসভবন গণভবনে সৌজন্য সাক্ষাৎ করেন।
তিনি আজ দিনের শেষে যুক্তরাজ্যভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল গ্রোথ সেন্টার (আইজিসি)-এ এক গোলটেবিল আলোচনায় যোগ দেবেন। এই প্রতিষ্ঠানটি উন্নয়নশীল দেশগুলোর টেকসই প্রবৃদ্ধির সহায়তায় নীতিমালা তৈরিতে সহায়তা করে থাকে।
২০১০ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকারী ক্যামেরন ডিএফআইডি’র অর্থায়নে পরিচালিত প্রকল্প ও একটি পোশাক কারখানা পরিদর্শন করবেন।-বাসস
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম