Home / এই দিন / পবিত্র লাইলাতুল মি‘রাজ
shab-e-meraj+mbd

পবিত্র লাইলাতুল মি‘রাজ

মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ২৩ এপ্রিল ২০১৭ । ১০ বৈশাখ ১৪২৪

আগামীকাল সোমবার পবিত্র লাইলাতুল মি‘রাজ। যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্য পরিবেশে কাল দিবাগত রাতে (২৬ রজব দিবাগত রাতে) সারাদেশে পবিত্র লাইলাতুল মি‘রাজ উদযাপিত হবে। সংবাদ বাসস-এর।

এ উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশন আগামীকাল সন্ধ্যা ৬ টা ৪৫ মিনিটে (বাদ মাগরিব) বায়তুল মুকাররম জাতীয় মসজিদে ওয়াজ ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে।

ওয়াজ করবেন ঢাকার নারিন্দাস্থ দারুল উলুম আহছানিয়া কামিল মাদ্রাসার প্রিন্সিপাল হযরত মাওলানা আবু জাফর মুহাম্মদ হেলাল উদ্দিন এবং বায়তুল মুকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান।

সভাপতিত্ব করবেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

3 10 26 1

এলজিইডিতে অনুষ্ঠিত হলো সৌর বিদ্যুৎ, ডেঙ্গু প্রতিরোধ ও উন্নয়ন কর্মসূচি বিষয়ে আলোচনা সভা

 শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ । মাসস স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে সৌর বিদ্যুৎ, …

Leave a Reply

Your email address will not be published.