Home / জাতীয় / ‘দক্ষিণ এশিয়ার দেশগুলো নিয়ে অভিন্ন পর্যটন প্লাটফর্ম গড়তে হবে’
Rashed+Khan+Menon+mbd

‘দক্ষিণ এশিয়ার দেশগুলো নিয়ে অভিন্ন পর্যটন প্লাটফর্ম গড়তে হবে’

মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ২১ এপ্রিল ২০১৭ । ০৮ বৈশাখ ১৪২৪

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, দক্ষিণ এশিয়ার দেশগুলোকে নিয়ে একটি অভিন্ন পর্যটন প্লাটফর্ম গড়ে তুলতে হবে।

তিনি বলেন, নেচার, কালচার, এডভেঞ্চার দক্ষিণ এশিয়ার দেশগুলোকে অভিন্নতা দিয়েছে। তাই ট্যুরিস্ট ডেসটিনেশন হিসেবে এ অঞ্চলকে প্রমোট করতে অভিন্ন প্লাটফর্ম থেকে নিরবচ্ছিন্ন ক্যাম্পেইন করতে হবে। সংবাদ বাসস-এর।

তিনি আরো বলেন, এ জন্য বৈদেশিক নীতি ও ভিসা প্রক্রিয়া যেমন পর্যটক বান্ধব হতে হবে, তেমনি স্বল্প খরচ ও স্বাচ্ছন্দ্যে নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে হবে। বিশ্ব অর্থনীতিতে পর্যটনের গুরুত্ব বিবেচনায় এখনই এ উদ্যোগ গ্রহণের সময় বলেও তিনি উল্লেখ করেন।

আজ শুক্রবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ, ভারত, ভুটান, নেপাল, শ্রীলংকা ও মিয়ানমার সমন্বয়ে গঠিত পর্যটন সংস্থা ‘উই এশিয়া’র লঞ্চিং অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পশ্চিমবঙ্গের পর্যটন মন্ত্রী গৌতম দেব। টোয়াব সভাপতি তৌফিক উদ্দিন আহমেদের সভাপতিত্বে আরো বক্তৃতা করেন, জার্নপ্লাসের তৌফিক রহমান, উই এশিয়ার পশ্চিমবঙ্গের প্রতিনিধি সত্য প্রদ দেব প্রমুখ।

অনুষ্ঠানে গৌতম দেব বলেন, এ অঞ্চলের মানুষ অভিন্ন আবেগ, অনুভূতিকে ধারণ করে, যা আটকাতে পারেনি রাজনৈতিক সীমানাও। সারা বিশ্ব এখন এক ও অখন্ড, তাই এ অঞ্চলের দেশগুলোকে যে কোন সফল উদ্যোগ বাস্তবায়নে একসঙ্গে কাজ করতে হবে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

28 25 5 3

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

ঢাকা, বৃহস্পতিবার ২৮ মে ২০২৬ মাসস রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার প্রধান …

Leave a Reply

Your email address will not be published.