Home / জাতীয় / রাজনীতি / মহিলা আওয়ামী লীগের জাতীয় সম্মেলন
al+mohila+mbd

মহিলা আওয়ামী লীগের জাতীয় সম্মেলন

মাস্টারি বিডি ডটকম
ঢাকা। ০৩ মার্চ ২০১৭ । ১৯ ফাল্গুন ১৪২৩

আগামীকাল মহিলা আওয়ামী লীগের পঞ্চম জাতীয় সম্মেলন। রাজধানীর ফার্মগেটস্থ কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে সকাল ১০ টায় সম্মেলন শুরু হবে।

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। সংবাদ বাসস-এর।

মহিলা আওয়ামী লীগের জাতীয় সম্মেলন উপলক্ষে আজ শুক্রবার সকালে ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনের পর থেকেই আগামী জাতীয় নির্বাচনের প্রস্তুতি হিসেবে সহযোগী সংগঠনগুলোকে আধুনিক ও স্মার্ট করে গড়ে তোলার কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

তিনি বলেন, এই কর্মসূচির আওতায় সহযোগী সংগঠনগুলোর সম্মেলন হচ্ছে। আগামীকাল মহিলা আওয়ামী লীগের সম্মেলন এবং আগামী ১১ মার্চ যুব মহিলা লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে।

এ বছরের মধ্যেই আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলোর সম্মেলন সম্পন্ন করা হবে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, দেশের অর্ধেক জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব করছে মহিলা আওয়ামী লীগ। তাই তাদের বাইরে রেখে আওয়ামী লীগের নির্বাচনী প্রস্তুতি সম্পন্ন করা ঠিক হবে না। আর সেজন্যই প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদের সংগঠনগুলোর ওপর গুরুত্বারোপ করার নির্দেশ দিয়েছেন।

নেতৃত্ব নির্বাচন সম্পর্কে ওবায়দুল কাদের বলেন, মহিলা আওয়ামী লীগের সম্মেলন অত্যন্ত গুরুত্বপূর্ণ। নবীন-প্রবীণের সমন্বয়ে যেমন এ সংগঠনের নেতৃত্ব নির্বাচন করা হবে তেমনি আগামী জাতীয় নির্বাচনকেও গুরুত্ব দেয়া হবে।

এ বিষয়ে তিনি আরো বলেন, এ সম্মেলনে আধুনিক, সৎ, শিক্ষিত এবং দীর্ঘদিন ধরে যারা আন্দোলন সংগ্রাম করেছেন তাদেরকেই নেতৃত্বে আনা হবে।

মহিলা আওয়ামী লীগের সভাপতি আশরাফুন্নেসা মোশাররফ সম্মেলনের প্রস্তুতি সম্পর্কে বলেন, সম্মেলনকে সফল করতে সংগঠনের কেন্দ্রীয় ও মহানগর নেতাদের নিয়ে ২৭ সদস্য বিশিষ্ট জাতীয় সম্মেলন প্রস্তুতি গঠন করা হয়েছে। এছাড়াও সম্মেলনকে সুন্দরভাবে সম্পন্ন করার জন্য ১০টি উপ-কমিটি গঠন করা হয়েছে।

এর আগে ২০০৩ সালের ১২ জুলাই মহিলা আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনে আশরাফুন্নেসা মোশাররফ সভাপতি ও পিনু খান সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

20 6 26 1

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফরে গুরুত্ব পাবে যেসব বিষয়

ঢাকা, শনিবার ২০ জুন ২০২৬ মাসস সরকার গঠনের পর প্রথমবারের মতো আগামীকাল রোববার (২১ জুন) মালয়েশিয়া যাচ্ছেন …

Leave a Reply

Your email address will not be published.