Home / আন্তর্জাতিক / ৫৩ বলে ২০৪, ২৮ ছক্কায় সব রেকর্ড এলোমেলো করে দিলেন সূর্যবংশী
24111622

৫৩ বলে ২০৪, ২৮ ছক্কায় সব রেকর্ড এলোমেলো করে দিলেন সূর্যবংশী

২৪ নভেম্বর ২০২৬ মাসস

ক্রিকেটে কিছু ইনিংস থাকে, যেগুলো দেখার পর প্রথমে স্কোরকার্ডের দিকে তাকাতে হয়। তারপর চোখ কচলে আবার তাকাতে হয়। মনে হয়, কোথাও নিশ্চয়ই একটা ভুল হয়েছে।

কিন্তু না, কোনো ভুল নেই। ব্যাটসম্যানের নামটা বৈভব সূর্যবংশী, মানে সব ঠিকঠাক।

বয়স মাত্র ১৪। অথচ ব্যাট হাতে এমন এক কাণ্ড ঘটিয়ে বসেছেন, যা লিস্ট ‘এ’ ক্রিকেটের ইতিহাসে আগে কেউ পারেননি। ২৮ বলে সেঞ্চুরি, ৪০ বলে দেড় শ, ৫২ বলে ডাবল সেঞ্চুরি! ক্রিকেটের রেকর্ড বই যেন একদিনের জন্য তাঁর ব্যক্তিগত সম্পত্তি হয়ে গেল।

আজ কাতারের দোহায় এশিয়া কাপ রাইজিং স্টার টুর্নামেন্টে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ভারত ‘এ’ দলের হয়ে এই অবিশ্বাস্য ইনিংস খেলেছেন সূর্যবংশী। ২০৪ রানের ইনিংসটি সাজাতে মেরেছেন ২৮টি ছক্কা। স্বীকৃত ক্রিকেটে এক ইনিংসে এত ছক্কা আগে কেউ মারেননি।

সূত্র : প্রথম আলো

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

2111161

প্রধানমন্ত্রীর সঙ্গে ৩ বাহিনীর প্রধানের সাক্ষাৎ

২১ নভেম্বর ২০২৬ মাসস সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন …