Home / জাতীয় / আইইবি নির্বাচনে প্রধান প্রকৌশলীসহ এলজিইডির ১৬ প্রকৌশলী
8888888882

আইইবি নির্বাচনে প্রধান প্রকৌশলীসহ এলজিইডির ১৬ প্রকৌশলী

৮ নভেম্বর ২০২৬ মাসস

আর মাত্র কয়েকদিন বাকি। বর্তমান বিএনপি সরকার ক্ষমতায় আসার পর ১২ নভেম্বর অনুষ্ঠিত হচ্ছে ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি) এর ২০২৭-২০২৮ মেয়াদের একটি অবাধ ও সুষ্ঠ নির্বাচন। নির্বাচনে অন্যান্যদের পাশাপাশি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর অন্তত ১৬ জন প্রকৌশলী বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। কেন্দ্রীয় কাউন্সিল, অনারারি সহকারী সাধারণ সম্পাদক, সিভিল ইঞ্জিনিয়ারিং ডিভিশন ও ঢাকা কেন্দ্রের স্থানীয় কাউন্সিল—এমন বিভিন্ন পর্যায়ে অংশগ্রহণে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় যুক্ত হয়েছেন সংস্থাটির বর্ণিত প্রকৌশলীগণ।

দেশের প্রকৌশলীদের অন্যতম বৃহৎ পেশাজীবী সংগঠন ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ আইইবি। সংগঠনটির ২০২৭-২০২৮ মেয়াদের নির্বাচনকে সামনে রেখে প্রকৌশলীদের মধ্যে নির্বাচনী তৎপরতা লক্ষনীয়। নির্বাচনী তফসিল অনুযায়ি আগামী ১২ নভেম্বর বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এই নির্বাচনে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলীদের ব্যাপক অংশগ্রহণ বিশেষভাবে নজর কেড়েছে। প্রচারিত প্রার্থী তালিকা অনুযায়ী, কেন্দ্রীয় কাউন্সিল, অনারারি সহকারী সাধারণ সম্পাদক, সিভিল ইঞ্জিনিয়ারিং ডিভিশন এবং ঢাকা কেন্দ্রের স্থানীয় কাউন্সিলসহ বিভিন্ন পদে এলজিইডির প্রকৌশলীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আইইবির ঢাকা কেন্দ্র থেকে কেন্দ্রীয় কাউন্সিল সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ইঞ্জিনিয়ার মো. বেলাল হোসেন। তাঁর ব্যালট নম্বর ৩৮। তিনি এলজিইডির প্রধান প্রকৌশলী (গ্রেড-১) হিসেবে কর্মরত রয়েছেন।

অনারারি সহকারী সাধারণ সম্পাদক (সার্ভিসেস অ্যান্ড ওয়েলফেয়ার) পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ইঞ্জিনিয়ার ড. মো. জিয়াউল ইসলাম মজুমদার। তাঁর ব্যালট নম্বর ০১। তিনি এলজিইডির প্রকল্প পরিচালক হিসেবে কর্মরত।

ঢাকা কেন্দ্র থেকে কেন্দ্রীয় কাউন্সিল সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এলজিইডির আরও কয়েকজন প্রকৌশলী। তাঁদের মধ্যে রয়েছেন-

১. ইঞ্জিনিয়ার মো. গোলাম ইয়াজদানি ব্যালট নম্বর ২৮। অতিরিক্ত প্রধান প্রকৌশলী, এলজিইডি।

২. ইঞ্জিনিয়ার মো. গোলাম মোস্তফা—ব্যালট নম্বর ২৯। কনসালট্যান্ট, এলজিইডি।

৩. ইঞ্জিনিয়ার মুহাম্মদ শফিকুল ইসলাম (খোকা) ব্যালট নম্বর ৮১। নির্বাহী প্রকৌশলী, এলজিইডি।

৪. ইঞ্জিনিয়ার মো. বদরুল আলম রুবেল ব্যালট নম্বর ৯৩। সিনিয়র সহকারী প্রকৌশলী, এলজিইডি।

৫. ইঞ্জিনিয়ার মো. আহসানুজ্জামান দুলাল ব্যালট নম্বর ১৩৭। প্রকল্প পরিচালক, এলজিইডি।

৬. ইঞ্জিনিয়ার এ.এস.এম. রাশেদুর রহমান ব্যালট নম্বর ১৫০। প্রকল্প পরিচালক, এলজিইডি।

৭. ইঞ্জিনিয়ার মো. রাশেদুল হাসান শাহীন ব্যালট নম্বর ১৫৪। সিনিয়র কনসালট্যান্ট, ইউডিসিজিপি, এলজিইডি।

৮. ইঞ্জিনিয়ার মো. শরিফুজ্জামান বুলবুল ব্যালট নম্বর ১৬৭। নির্বাহী প্রকৌশলী, এলজিইডি।

৯. ইঞ্জিনিয়ার মো. জাকির হাসান ব্যালট নম্বর ১৮৩। সিনিয়র সহকারী প্রকৌশলী, এলজিইডি।

উল্লেখ্য, মো. জাকির হাসান ঢাকা কেন্দ্রের কেন্দ্রীয় কাউন্সিল সদস্য পদেও প্রতিদ্বন্দ্বিতা করছেন। ফলে তিনি দুটি পৃথক পদে প্রার্থী হিসেবে প্রচারপত্রে স্থান পেয়েছেন।

আইইবির সিভিল ইঞ্জিনিয়ারিং ডিভিশনের সদস্য পদেও এলজিইডির চার প্রকৌশলী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা হলেন—

১. ইঞ্জিনিয়ার হানিফ মোহাম্মদ মুর্শিদী ব্যালট নম্বর ১১। নির্বাহী প্রকৌশলী, এলজিইডি।

২. ইঞ্জিনিয়ার মো. নুরুজ্জামান ব্যালট নম্বর ২৮। নির্বাহী প্রকৌশলী, এলজিইডি।

 ৩. ইঞ্জিনিয়ার গালিব ইবনে সিদ্দিকী ব্যালট নম্বর ৩৪। সিনিয়র সহকারী প্রকৌশলী, এলজিইডি।

৪. ইঞ্জিনিয়ার মো. জাকির হাসান ব্যালট নম্বর ৩৯। সিনিয়র সহকারী প্রকৌশলী, এলজিইডি।

আইইবির ঢাকা কেন্দ্রের স্থানীয় কাউন্সিল সদস্য পদে এলজিইডির আরও দুই প্রকৌশলী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

তাঁরা হলেন-

১. ইঞ্জিনিয়ার মির্জা মো. ইফতেখার আলী—ব্যালট নম্বর ১০। তত্ত্বাবধায়ক প্রকৌশলী, এলজিইডি।

২. ইঞ্জিনিয়ার মো. আতাউর রহমান—ব্যালট নম্বর ১৩। প্রকল্প পরিচালক, এলজিইডি।

আইইবির নির্বাচন কেবল একটি পেশাজীবী সংগঠনের নেতৃত্ব নির্বাচনের বিষয় নয়; বরং প্রকৌশলীদের পেশাগত স্বার্থ সংরক্ষণ, দক্ষতা উন্নয়ন, গবেষণা, প্রযুক্তিগত উৎকর্ষ, পারস্পরিক সহযোগিতা এবং জাতীয় উন্নয়নে প্রকৌশলীদের ভূমিকা জোরদার করার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ।

এলজিইডি দেশের গ্রামীণ ও নগর অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সড়ক, সেতু, কালভার্ট, গ্রামীণ যোগাযোগব্যবস্থা, হাটবাজার ও বিভিন্ন স্থানীয় অবকাঠামো উন্নয়নসহ নানা প্রকল্প বাস্তবায়নে প্রতিষ্ঠানটির প্রকৌশলীরা যুক্ত রয়েছেন।

এ অবস্থায় আইইবির কেন্দ্রীয় ও বিভাগীয় পর্যায়ে এলজিইডির প্রকৌশলীদের অংশগ্রহণ তাঁদের পেশাগত প্রতিনিধিত্বের একটি গুরুত্বপূর্ণ দিক হিসেবে বিবেচিত হচ্ছে। বিশেষ করে সংগঠনের নীতিনির্ধারণী পর্যায়ে নির্বাচিত প্রতিনিধিরা প্রকৌশলীদের পেশাগত মর্যাদা, কল্যাণ, দক্ষতা বৃদ্ধি এবং কর্মক্ষেত্রের বিভিন্ন বিষয় নিয়ে ভূমিকা রাখার সুযোগ পাবেন। আগামী ১২ নভেম্বরের ভোটে কারা নির্বাচিত হয়ে আইইবির ২০২৭-২০২৮ মেয়াদের নেতৃত্বে আসছেন, এখন সেদিকেই তাকিয়ে রয়েছেন প্রকৌশলীরা।

সূত্র : নিউজ ভিশন এশিয়া

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

31102611

আড়াই মাস পর এলো ৫ প্রবাসীর মরদেহ, স্বজনের কান্না

৩১ অক্টোবর ২০২৬ বাসস সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর পাঁচ প্রবাসীর মরদেহ দীর্ঘ অপেক্ষার পর …