Home / জাতীয় / ‘শ্রাবণের মেঘগুলো’ গানের ভিডিও করা বিউটি রাণী জেলার শ্রেষ্ঠ শিক্ষক
23 9 26 11 555

‘শ্রাবণের মেঘগুলো’ গানের ভিডিও করা বিউটি রাণী জেলার শ্রেষ্ঠ শিক্ষক

বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ । মাসস

‘শ্রাবণের মেঘগুলো’ গানের সঙ্গে হাঁটার ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার মুখে পড়েন এক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিউটি রাণী পাল। সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার পিঠাইটিকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এ প্রধান শিক্ষক জেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন।

গত সোমবার (২২ সেপ্টেম্বর) জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাখাওয়াত এরশেদের সই করা এক স্মারকের মাধ্যমে নির্বাচিত শিক্ষকদের তথ্য বিভাগীয় প্রাথমিক শিক্ষা কার্যালয়ে পাঠানো হয়।

জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্র জানায়, বিভিন্ন উপজেলা থেকে বাছাই করা শিক্ষকদের মধ্য থেকে এবার চারজনকে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত করা হয়েছে। এর মধ্যে বিউটি রাণী পাল ছাড়াও রয়েছেন সিলেট সদর উপজেলার জহিরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জামাল উদ্দিন লস্কর, ওসমানীনগর উপজেলার আদমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরজাহান বেগম এবং গোলাপগঞ্জ উপজেলার ১ নম্বর চৌধুরীবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আদরী রানী দাস।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাখাওয়াত এরশেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে এক ভিডিওকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় আসেন বিউটি রাণী পাল। গত ২৩ জুলাই তিনি নিজের ফেসবুক অ্যাকাউন্টে কয়েক সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেন। এতে নীল শাড়ি পরে আঁচল উড়িয়ে হাঁটতে দেখা যায় তাকে।

ভিডিওতে ‘শ্রাবণের মেঘগুলো’ গানটি ব্যবহার করা হয়। এরপর ভিডিওটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানান আলোচনা ও সমালোচনা শুরু হয়।

এর প্রতিবাদে একই গানকে প্রতীকী প্রতিবাদের হাতিয়ার হিসেবে ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনব প্রতিবাদ শুরু করেন দেশের বিভিন্ন এলাকার শিক্ষকরা।

এর আগে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৩ আয়োজনে সিলেট জেলায় শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত হন বিউটি রাণী পাল। তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ইংরেজি বিভাগের প্রাক্তন শিক্ষার্থী।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 32 523

ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড: পদদলিত হয়ে শিশুসহ ৬ জনের মৃত্যু

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ । মাসস ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের একটি ভবনে …