Home / অপরাধ / ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সাংবাদিকের আত্মহত্যা
17 7 2026 111

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সাংবাদিকের আত্মহত্যা

শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ | মাসস

বৃহস্পতিবার (১৬ জুলাই) রাতে নিজ বাড়িতে তিনি ঘুমের ট্যাবলেট সেবনের পর  গলায় ফাঁস দেন । সাকিন যশোর সদর উপজেলার তরফ নওয়াপাড়া গ্রামের রমজান আলীর ছেলে৷ তিনি গ্রিন টেলিভিশনের যশোর প্রতিনিধি ও স্থানীয় দৈনিক সুবর্ণভূমি পত্রিকায় স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন।

জানা গেছে, পারিবারিক কলহের জের ধরে গত ঈদুল আজহার আগের দিন সাকিন হোসেনের স্ত্রী ফারজানা বাবার বাড়ি চলে যান। এরপর থেকে তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন।

এদিকে, বৃহস্পতিবার সাকিন নিজের ফেসবুক আইডিতে দুটি স্ট্যাটাস দেন। দুপুর সাড়ে ৩ টায় লেখেন ‘বিদায় পৃথিবীর’  রাত সাড়ে ৭ টায় দেয়া স্ট্যাটাসে লেখেন ‘রাত ৯ টা বেঁধে রেখো’। রাত সোয়া ৮ টার দিকে সাকিন ঘুমের ট্যাবলেট সেবনের পর গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেন। পরিবারের লোকজন বুঝতে পেরে তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে আনলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ইউসুফ আলী জানান, রাত ৮টা ৫৫ মিনিটে সাকিনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।

যশোর কোতোয়ালি মডেল থানার ওসি (তদন্ত) কাজী বাবুল হোসেন জানান, পারিবারিক কলহের জের ধরে সাকিন হোসেন আত্মহত্যা করেছেন। তার মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

13 7 2027 8

ঘুমের মধ্যে সাপের কামড়, প্রাণ গেল স্কুলছাত্রীর

সোমবার, ১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ | মাসস যশোরের অভয়নগরে সাপের কামড়ে জেরিন খাতুন …