Home / উদ্যোগ / উদীচী’র অমর একুশের কর্মসূচি শুরু
udeechee+mbd

উদীচী’র অমর একুশের কর্মসূচি শুরু

মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ১৭ ফেব্রুয়ারি ২০১৭ । ০৫ ফাল্গুন ১৪২৩

অমর একুশের ভাষা শহীদদের স্মরণে রাজধানীতে তিন দিনের কর্মসূচি নিয়েছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী।

১৭, ১৮ ও ২১ ফেব্রুয়ারি তিনটি আলাদা স্থানে উদীচী এসব কর্মসূচি পালন করবে। এর অংশ হিসেবে আজ ১৭ ফেব্রুয়ারি বিকাল সাড়ে চারটায় রায়েরবাজার বধ্যভূমি স্মৃতিসৌধে আয়োজিত হয় উদীচী’র শহীদ স্মরণ।

অনুষ্ঠানের শুরুতে ছিল আলোচনা সভা। উদীচী কেন্দ্রীয় সংসদের সভাপতি অধ্যাপক ড. সফিউদ্দিন আহমদের সভাপতিত্বে বিশিষ্ট শিক্ষাবিদ কাজী মদিনা এবং সাবেক ছাত্রনেতা আলী আকবর টাবি বক্তৃতা করেন। পরে ছিলো সাংস্কৃতিক পরিবেশনা। এতে উদীচী’র বিভিন্ন শাখা সংসদের শিল্পী-কর্মীরা ছাড়াও সঙ্গীত, আবৃত্তি পরিবেশন করেন আমন্ত্রিত শিল্পীবৃন্দ।

সবশেষে ছিলো উদীচী’র জনপ্রিয় প্রযোজনা ‘ইতিহাস কথা কও’র প্রদর্শনী।

উদীচী কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি মাহমুদ সেলিম রচিত বাংলা ও বাঙালির আহমানকালের ইতিহাসভিত্তিক এ গীতিনাট্যটির এবার ৪০ বছর পূর্তি হবে।

আগামীকাল ১৮ ফেব্রুয়ারি, শনিবার বিকাল সাড়ে চারটায় পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কে অনুষ্ঠিত হবে উদীচী’র একুশে’র অনুষ্ঠান। আর একুশে ফেব্রুয়ারি শহীদ দিবসে বিকাল সাড়ে চারটায় উদীচী’র শহীদ স্মরণ অনুষ্ঠান হবে হাতিরঝিল মুক্তমঞ্চে।

এছাড়া আদালত ও দাপ্তরিক কাজে বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করাসহ কয়েকটি লক্ষ্যকে সামনে রেখে পুরো ফেব্রুয়ারি মাসজুড়ে ভাষা অভিযাত্রা কর্মসূচি পালন করছে উদীচী। এ মাসে উদীচী কেন্দ্রীয় সংসদ এবং বিভিন্ন জেলা ও শাখা সংসদ সর্বস্তরে বাংলা ভাষার ব্যবহার নিশ্চিতের দাবিতে পোস্টার-প্রচারপত্র বিতরণ, রচনা প্রতিযোগিতা, প্ল্যাকার্ড-ফেস্টুন হাতে পদযাত্রা, পথনাটক এবং গান-আবৃত্তি-নৃত্য পরিবেশনা ও পথসভার মধ্য দিয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টির চেষ্টা চালাবে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 4 2026 11

সপরিবারে নাটক দেখলেন তারেক রহমান

ঢাকা, শনিবার ১১ এপ্রিল ২০২৬ মাসস রাজধানীর বেইলি রোডের নাটকপাড়ায় সপরিবারে গিয়ে শিশুতোষ নাটক উপভোগ করলেন …

Leave a Reply

Your email address will not be published.