মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ১৮ ফেব্রুয়ারি ২০১৭ । ০৬ ফাল্গুন ১৪২৩
এশিয়ার বৃহত্তম বার ঢাকা আইনজীবী সমিতির (ঢাকা বার) ২০১৭-১৮ বর্ষের দুই দিনব্যাপী নির্বাচন ২২ ও ২৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।
প্রতিদিন সকাল ৯ টা হতে মাঝে ১ ঘণ্টা বিরতি দিয়ে বিকেল ৫ টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।
ঢাকা বারের ওয়েবসাইটে দেখা যায় ২০ হাজার ৩৯ জন আইনজীবী রয়েছেন এ বারে। নির্বাচন উপলক্ষে ঢাকা বার এলাকায় উৎসবমুখর অবস্থা বিরাজ করছে। সংবাদ বাসস-এর।
এ নির্বাচনের জন্য ঘোষিত তফসিল অনুযায়ি ২০১৭-২০১৮ বর্ষের কার্যকরী পরিষদের জন্য ২৭টি পদে এ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ২৭টি পদের মধ্যে সভাপতি, সাধারণ সম্পাদকসহ ১২টি সম্পাদকীয় পদ ও ১৫টি কার্যনির্বাহী সদস্য পদ রয়েছে।
এ বারের নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বিতা হয় দুটি প্যানেলের মধ্যে। একটি প্যানেল আওয়ামী লীগ ও তাদের সমমনা সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের সাদা প্যানেল অপরটি বিএনপি ও তাদের সমমনাদের সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের নীল প্যানেল।
এ নির্বাচনে সাদা প্যানেলের নেতৃত্বে রয়েছেন সভাপতি পদে এডভোকেট আবদুর রহমান হাওলাদার ও সাধারণ সম্পাদক পদে এডভোকেট মো. আইয়ুবুর রহমান।
অপরদিকে নীল প্যানেলের নেতৃত্বে রয়েছেন- এডভোকেট মো. খোরশেদ আলম ও সাধারণ সম্পাদক পদে এডভোকেট মো. আজিজুল ইসলাম খান (বাচ্চু)।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম