ঢাকা, শুক্রবার ০৪ জুলাই ২০২৫ মাসস
আজকের এই দিনে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি কর্কট রাশির জাতক-জাতিকা। পৃথিবীকে কেন্দ্র করে চন্দ্রের আবর্তন পথকে ৩৬০ ডিগ্রি সমমানের একটি বৃত্ত আকারে এঁকে ১২টি অংশে বিভক্ত করলে প্রায় ৩০ ডিগ্রি সমমানের যে বৃত্তচাপ পাওয়া যায় তার প্রত্যেকটিকে এক একটি রাশি বলা হয়। রাশিচক্র ১২টি রাশি আছে। রাশিচক্রকে ভাগ্যরেখাও বলা হয়। শুক্রবার, ৪ জুলাই ২০২৫। ভাগ্যরেখা অনুযায়ী আজকের দিনটি কেমন কাটতে পারে? ব্যক্তি, পারিবারিক ও কর্মক্ষেত্র সম্পর্কে কী বলছে জ্যোতিষশাস্ত্র? এই বিষয়গুলো সম্পর্কে যারা দিনের শুরুতেই আগাম কিছুটা ধারণা নিয়ে রাখতে চান, তারা একবার পড়ে নিতে পারেন আজকের রাশিফল।
বৃষ [২১ এপ্রিল-২০ মে] বৃষ [২১ এপ্রিল-২০ মে] মিথুন [২১ মে-২০ জুন] কর্কট [২১ জুন-২০ জুলাই] কন্যা [২২ আগস্ট-২২ সেপ্টেম্বর]তুলা [২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর] বৃশ্চিক [২৩ অক্টোবর-২১ নভেম্বর]ধনু [২২ নভেম্বর-২০ ডিসেম্বর]মকর [২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি] কুম্ভ [২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি] মীন [১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ]
মেষ: কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। আর্থিক দিকেও উন্নতি হবে। প্রেমে শুভ সময়, তবে অতিরিক্ত আবেগ থেকে বিরত থাকুন।
বৃষ: পারিবারিক বিষয় নিয়ে ব্যস্ত থাকতে পারেন। ভ্রমণের পরিকল্পনা সফল হতে পারে। আর্থিক লেনদেনে সতর্কতা অবলম্বন জরুরি।
মিথুন: যোগাযোগে শুভ ফল মিলবে। বন্ধুর সহায়তায় সমস্যা কাটিয়ে উঠতে পারবেন। স্বাস্থ্য ভালো থাকবে, তবে ঠান্ডা-কাশি হতে পারে।
কর্কট: মানসিক চাপে ভুগতে পারেন, বিশ্রাম দরকার। অর্থ ব্যয়ে সংযম রাখুন। কাজের জায়গায় সম্মান বাড়তে পারে।
সিংহ: আত্মবিশ্বাস বাড়বে। পুরনো বন্ধুর সঙ্গে যোগাযোগ হতে পারে। প্রেমে ছোটখাটো ভুল বোঝাবুঝি হতে পারে।
কন্যা: অফিসে দায়িত্ব বাড়তে পারে। স্বাস্থ্য ভালো থাকবে। অর্থ বিনিয়োগে আজ সাবধানতা অবলম্বন করুন।
তুলা: শিল্প-সাহিত্য চর্চায় সময় ভালো কাটবে। পারিবারিক বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ভালো সময়। প্রেমে সুখবর আসতে পারে।
বৃশ্চিক: অতিরিক্ত চিন্তা এড়িয়ে চলুন। পরিশ্রমের ফল মিলবে। সম্পত্তি সংক্রান্ত বিষয়ে ইতিবাচক অগ্রগতি হতে পারে।
ধনু: ভ্রমণের সম্ভাবনা রয়েছে। নতুন প্রকল্পে লাভ হতে পারে। প্রেমে আবেগ ধরে রাখুন।
মকর: পেশাগত কাজে সাফল্য মিলবে। আর্থিক চাপ কিছুটা কমবে। পরিবারের সঙ্গে সময় কাটান।
কুম্ভ: আজ কাউকে ধার দেওয়া বা বড় বিনিয়োগ না করাই ভালো। বন্ধুরা উপকারে আসতে পারে। স্বাস্থ্যের দিকে নজর দিন।
মীন: মনোবল বাড়বে। শিক্ষা ও প্রতিযোগিতামূলক কাজে শুভ ফলের সম্ভাবনা। মানসিক প্রশান্তি আসবে।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম