Home / জাতীয় / ’সাগরের তীর থেকে’ অতল যাত্রায় জিনাত রেহানা
2 7 25 7 7

’সাগরের তীর থেকে’ অতল যাত্রায় জিনাত রেহানা

ঢাকা, বুধবার ০২ জুলাই ২০২৫ মাসস

অসুস্থ হয়ে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ‘সাগরের তীর থেকে’ গানের প্রখ্যাত সংগীতশিল্পী জিনাত রেহানা। বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি। তার অবস্থা সংকটাপন্ন ছিল। তবে চিকিৎসকরা জানিয়েছিলেন, তিন-চারদিনের মধ্যে বাসায় যেতে পারবেন। শেষপর্যন্ত অনন্তযাত্রায় গমন করলেন তিনি।

১৯৬৪ সালে জিনাত রেহানা বাংলাদেশ বেতারের তালিকাভুক্ত শিল্পী হন। সেখানে ১৯৬৮ সালে জিনাত রেহানার ‘সাগরের তীর থেকে’ গানটি রেকর্ড করা হয়। এটি প্রচারের সঙ্গে সঙ্গে শ্রোতাদের কাছে ভীষণ জনপ্রিয়তা লাভ করে। ১৯৬৫ সালে টেলিভিশনের শিল্পী হিসেবে গান শুরু করেন জিনাত। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানে দীর্ঘ সময় কাজ করার কারণে তাকে গানে কম দেখা যেত। তার গাওয়া জনপ্রিয় গানের মধ্যে রয়েছে, ‘একটি ফুল আর একটি পাখি বলতো কি নামে তোমায় ডাকি’, ‘আমি কাকন দিয়ে ডেকেছিলেম মুখে লজ্জা ছিল বলে’, ‘কপালে তো টিকলি পরবো না’, ‘আমি যার কথা ভাবছি মনে আনমনে’, ‘আমায় যদি ডাকো কাছে’, ‘কণ্ঠবীণা’, ‘মনে রেখো, স্মৃতি থেকে’। গুণী এই শিল্পী আধুনিক ও আধ্যাত্মিক গানের পাশাপাশি করছেন ছোটদের গানও। জিনাত রেহানার স্বামী প্রয়াত টেলিভিশন ব্যক্তিত্ব মোস্তফা কামাল সৈয়দ।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

3 10 26

রূপপুরে পৌঁছাল প্রথম ইউনিটের ইউরেনিয়াম

শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ । মাসস কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে রূপপুর পারমাণবিক …