Home / আন্তর্জাতিক / এশিয়া কাপ আর্চারিতে আলিফের সোনা জয়
20 6 25 1

এশিয়া কাপ আর্চারিতে আলিফের সোনা জয়

ঢাকা, শুক্রবার ২০ জুন ২০২৫ মাসস

সোনা জয়ের মঞ্চে জাপানের মিয়াতা গাকুতোকে ৬-৪ সেট পয়েন্টে হারিয়েছেন আলিফ।

রোমান সানার পর বাংলাদেশের দ্বিতীয় তিরন্দাজ হিসেবে এশিয়া কাপ আর্চারির পুরুষ এককে স্বর্ণ জিতেছেন আব্দুর রহমান আলিফ। টুর্নামেন্টের দ্বিতীয় লেগে পুরুষদের রিকার্ভ ব্যক্তিগত ইভেন্টে সোনা জিতেছেন ১৯ বছর বয়সী আলিফ।

সোনা জয়ের মঞ্চে জাপানের মিয়াতা গাকুতোকে ৬-৪ সেট পয়েন্টে হারিয়েছেন আলিফ। বুকিত গমবাক স্টেডিয়ামের ফাইনালে শুরু থেকেই দুর্দান্ত ছিলেন বাংলাদেশি আর্চার।

রোমাঞ্চকর লড়াইয়ে প্রথম সেট ২৮-২৭ ব্যবধানে জেতেন তিনি। জয়ের ধারা দ্বিতীয় সেটেও ধরে রাখেন। এবার ২৭-২৬ ব্যবধানে। পরের দুই সেটে অবশ্য ২৮-২৭ ও ২৭-২৬ গেমে হেরে যান আলিফ। 
তবে পঞ্চম ও শেষ সেটে মিয়াতাকে আগের মতো লড়াইটা জমানোর সুযোগ দেননি আলিফ। নির্ধারিত সেটে ২৯-২৬ ব্যবধানে জয় পান। সেই সঙ্গে স্বর্ণটাও নিজের গলায় ঝুলানোর কাজটাও সারেন। আলিফের স্বর্ণ জয়ের আগে ২০১৯ সালের এশিয়া কাপ আর্চারির লেগ -৩ এ বাংলাদেশের প্রথম তীরন্দাজ হিসেবে সোনা জেতেন রোমান সানা। 
মাঝের ৬ বছরের অপেক্ষা ফুরালেন আলিফ।

২০২৫ এশিয়া কাপ আর্চারির দ্বিতীয় লেগে বাংলাদেশের অর্জন শুধু আলিফের স্বর্ণই। ৩০ পদকের লড়াইয়ে ২ সোনাসহ সর্বোচ্চ ৯ পদক জিতেছে ভারত। দ্বিতীয় সর্বোচ্চ ৫টি পদক জিতেছে ইন্দোনেশিয়া। এর মধ্যে ভারতের মতোই তারাও দুটি সোনা জিতেছে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

27 9 26 11144

আমরা অবকাঠামো, কৃষি, জীবিকা ও জলবায়ু তথ্যকে আলাদা বিষয় হিসেবে দেখছি না। এগুলো পরস্পরের সঙ্গে যুক্ত’: বেলাল হোসেন

 রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ । মাসস জলবায়ু সহনশীলতা বাড়ানো ও গ্রামীণ জীবিকা …