Home / জাতীয় / জেনে নিন, কেমন যাবে দিনটি
21 6 25 1

জেনে নিন, কেমন যাবে দিনটি

ঢাকা, শনিবার ২১ জুন ২০২৫ মাসস

এই দিনে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি কর্কট রাশির জাতক-জাতিকা। আপনার ওপর আজ রাশি অধিপতি চন্দ্র, দেবগুরু বৃহস্পতি ও সেনাপতি মঙ্গলের প্রভাব বিদ্যমান। আপনার সঙ্গে মীন রাশির  বন্ধুত্ব শুভফল প্রদান করবে। মন ধর্ম ও পরোপকারের প্রতি আকৃষ্ট থাকবে। পিতা-মাতা ও গুরুজনদের পূর্ণ সহযোগিতা পাবেন। সন্তানদের ক্যারিয়ার অধ্যয়ন স্বাস্থ্যবিষয়ক দুশ্চিন্তা ঘুচবে।

জেনে নিন কেমন যাবে দিনটি

মেষ [২১ মার্চ-২০ এপ্রিল]

গৃহবাড়িতে নতুন আসবাবপত্র ও বস্ত্রালঙ্কার আসতে পারে। নিত্যনতুন প্ল্যান-প্রোগ্রাম বাস্তবায়িত হবে। দুরারোগ্য ব্যাধিপীড়া থেকে পরিত্রাণ পাবেন। দুর্যোগের মেঘ সরে সুদিনের সূর্য ফোকাস মারবে। অযথা লোকে ভুল বুঝবে ও সন্দেহ করবে।

বৃষ [২১ এপ্রিল-২০ মে]

ব্যবসাবাণিজ্যে মন্দাভাব বিরাজ করবে। দাম্পত্য সুখ-শান্তি বজায় রাখা কঠিন হবে। দূর থেকে আসা কোনো সংবাদ গোটা পরিবারে শোকের মাতম বইয়ে দিতে পারে। শিক্ষার্থীদের মন ভেঙে দেবে। দুর্জনেরা আত্মীয় বেশে যৎপরনাস্তি ক্ষতিসাধন করবে।

মিথুন [২১ মে-২০ জুন]

হাতে থাকা প্রতিটি কাজ সহজে সম্পন্ন হবে। ভাঙা প্রেম বন্ধুত্ব জোড়া লাগবে। ধারকর্জ ঋণমুক্তির পথ প্রশস্ত হবে। ব্যবসাবাণিজ্যে মজুতমালের দাম বৃদ্ধি পাবে। বৈদেশিক সূত্রে লাভবান হবেন। পরিবারে ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে।

কর্কট [২১ জুন-২০ জুলাই]

গৃহবাড়ি যানবাহন বদলের স্বপ্ন পূরণ হবে। বেকারদের জন্য দিনটি মাইলফলক হয়ে থাকবে। পিতা-মাতার স্বাস্থ্য ভালোর দিকে যাবে। নিত্যনতুন ব্যবসাবাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে। বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে। শিক্ষার্থীদের মন আনন্দে নাচবে।

সিংহ [২১ জুলাই-২০ আগস্ট]

পিতা-মাতা গুরুজনদের পূর্ণ সহযোগিতা প্রাপ্ত হবেন। নিত্যনতুন স্বপ্ন পূরণ হবে। দুর্ভাগ্য দূর হবে সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত হবে। মন সুর সংগীত ও ধর্মের প্রতি আকৃষ্ট থাকবে। সন্তানদের ক্যারিয়ার অধ্যয়ন ও স্বাস্থ্যবিষয়ক দুশ্চিন্তা ঘুচবে।

কন্যা [২১ আগস্ট-২২ সেপ্টেম্বর]

সংকটকালে বন্ধু আত্মীয়-পরিজন কারও সহযোগিতা পাওয়া কঠিন হবে। ঘুষ উৎকোচ গ্রহণসহ সব ধরনের দুই নম্বরি কাজবাজ থেকে বিরত থাকুন।  ব্যবসাবাণিজ্যে মন্দাভাব বিরাজ করবে। দুর্যোগের কালো মেঘ গ্রাস করবে। লম্বা দূরত্বের সফরে নিজে ড্রাইভ না করাই শ্রেয় হবে।

তুলা [২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর]

দিনটি স্মরণীয় বরণীয় থাকবে। বিবাহযোগ্যদের বিবাহের সানাই বাজবে। গৃহবাড়ি ও যানবাহন বদলের স্বপ্ন পূর্ণ হবে। জীবনসাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবেন। সন্তানদের ক্যারিয়ার অধ্যয়ন স্বাস্থ্যবিষয়ক দুশ্চিন্তা ঘুচবে। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র ও বস্ত্রালঙ্কারের পসরা সাজবে।

বৃশ্চিক [২৩ অক্টোবর-২১ নভেম্বর]

দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে নিজেকে গুটিয়ে রাখুন। প্রত্যেক কাজের শুরু ভালো কিন্তু শেষ ভালো নয়। অর্থকড়ির ব্যাপারে কাউকে অধিক বিশ্বাস করা ঠিক হবে না। শ্রমিক কর্মচারী, আশ্রিত প্রতিপালিত ব্যক্তির প্রতি নজর রাখুন। স্বাস্থ্যগত ব্যাপারে সতর্ক থাকুন।

ধনু [২২ নভেম্বর-২০ ডিসেম্বর]

স্বদেশ ও বিদেশ ভ্রমণের সুযোগ আসবে। পিতা-মাতা গুরুজনদের সহযোগিতা প্রাপ্ত হবেন। কর্ম ব্যবসায় বাড়তি দায়িত্বভার বর্তাবে। সন্তানদের ক্যারিয়ার অধ্যয়ন ও স্বাস্থ্যবিষয়ক দুশ্চিন্তা ঘুচবে। শিক্ষার্থীদের জন্য দিনটি স্মরণীয় হয়ে থাকবে। মামলা মোকদ্দমায় জয়ী হবেন।

মকর [২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি

অংশীদারি ব্যবসাবাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে। অত্যাবশ্যকীয় বিনিয়োগে সতর্ক থাকুন। দীর্ঘদিনের দাম্পত্য কলহ-বিবাদের মীমাংসা হবে। প্রেমীযুগলের মনে অভিমান দানা বাঁধবে। আশ্রিত ও প্রতিপালিত ব্যক্তি থেকে সাবধান। মাতা মাতৃস্থানীয়ের সহযোগিতা পাবেন।

কুম্ভ [২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি]

ভাই-বোনদের সহযোগিতা পাবেন। বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি হবে। ধৈর্য সাহস মনোবল বাড়বে। গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। কর্মের সুনাম যশ পদোন্নতির পথ খুলবে। প্রেমিক যুগলের জন্য মাইলফলক হয়ে থাকবে।

মীন [১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ]

অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুচবে। পরিবারে ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে। হাত বাড়ালেই নিত্যনতুন সুযোগ আসবে। মামলা মোকদ্দমা মীমাংসার দিকে ধাবিত হবে। কোনো দলিলপত্র আসতে পারে। শিক্ষার্থীরা শুভসংবাদ পাবেন। স্বজনদের সঙ্গে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

29 6 25 2222

ভঙ্গুর অর্থনীতি, দুর্নীতি ও বৈশ্বিক সংকটের মধ্যেই বাজেট প্রণয়ন করেছি : প্রধানমন্ত্রী

সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫আষাঢ় ১৪৩৩ | মাসস প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘জনগণকে সঙ্গে নিয়ে …