Home / জাতীয় / সাপের দংশনে সাপুড়ের মৃত্যু, ভ্যাকসিন মেলেনি স্থানীয় পর্যায়ে!
12 6 25 2

সাপের দংশনে সাপুড়ের মৃত্যু, ভ্যাকসিন মেলেনি স্থানীয় পর্যায়ে!

ঢাকা, বৃহস্পতিবার ১২ জুন ২০২৫ মাসস

বরগুনার পাথরঘাটায় নাচনাপারা ইউনিয়নে সাপ ধরতে এসে সাপের কামড়ে লাল চাঁন নামে এক সাপুড়ের মৃত্যু হয়েছে। লাল চাঁন অভিজ্ঞ ওঝা হিসেবে এলাকায় পরিচিত। প্রায় ৪০ বছর ধরে তিনি এ পেশায় জড়িত ছিলেন বলে জানিয়েছেন স্থানীয়রা। 

মঙ্গলবার (১০ জুন) রাত ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃতু হয়। এর আগে সকাল ৮টার দিকে পাথরঘাটা উপজেলা নাচনাপারায় ৩নং ওয়ার্ডে সাপ ধরতে গিয়ে দংশন হন লাল চাঁন।

মৃত লাল চাঁন (৬৫) উপজেলার নাচনাপাড়া ইউনিয়নের বাঁশতলা গ্রামের মৃত যোগেন্দ্র কর্মকারের ছেলে।

 ৪ নম্বর ওয়ার্ড সাবেক ইউপি সদস্য মো. গোলাম ছরোয়ার রুমি (বাচ্চু মেম্বার) জানান, মঙ্গলবার সকালে পার্শ্ববর্তী এলাকার ৩নং ওয়ার্ডের আনিসুর রহমান জুয়েলের বাড়িতে সাপ ধরতে যান ওঝা লাল চাঁন। সাপ ধরতে গেলে ওই সাপ তাকে দংশন করে। তাকে তাৎক্ষণিক মঠবাড়িয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। পরে সেখানেই চিকিৎসাধীন তার মৃত্যু হয়।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 4 2026 66

৯২ তে থামলেন আশা ভোসলে

ঢাকা, রবিবার ১২ এপ্রিল ২০২৬ মাসস প্রয়াত বর্ষীয়ান সঙ্গীতশিল্পী আশা ভোসলে। বয়স হয়েছিল ৯২। শনিবার সন্ধ্যাবেলা হঠাৎই …