Home / জাতীয় / ‘আলোচনা করে রাষ্ট্রপতির পদত্যাগের যৌক্তিক সিদ্ধান্ত নেওয়া হবে’
01

‘আলোচনা করে রাষ্ট্রপতির পদত্যাগের যৌক্তিক সিদ্ধান্ত নেওয়া হবে’

ঢাকা ২৩ অক্টোবর ২০২৪ | মাস্টারি সংবাদ

রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়টি সাংবিধানিক নয়, অংশীজনদের সঙ্গে আলোচনা করে যৌক্তিক সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম।

তিনি বলেন, অংশীজনদের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে দ্রুতই যৌক্তিক সিদ্ধান্ত নেওয়া হবে।

বুধবার (২৩ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে এ কথা বলেন উপদেষ্টা। এ সময় আন্দোলনকারীদের প্রতি ধৈর্য ধরার আহ্বান জানান তথ্য উপদেষ্টা। পাশাপাশি বঙ্গভবনের আশপাশে বিক্ষোভ না করার পরামর্শ দেন।

তিনি বলেন, রাষ্ট্রপতি থাকবেন কি থাকবেন না এটা সাংবিধানিক প্রশ্ন নয়। রাষ্ট্রপতি ইস্যুতে জনগণের চাওয়া বুঝতে পেরেছে সরকার। তাই এ বিষয়ে আন্দোলনের দরকার নেই।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

19 11 26 666

অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী

১৯ নভেম্বর ২০২৬ মাসস অগ্নিসন্ত্রাসীদের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, এনাফ ইজ …