Home / জাতীয় / সেন্টমার্টিন ভ্রমণে নতুন সিদ্ধান্ত
22 6

সেন্টমার্টিন ভ্রমণে নতুন সিদ্ধান্ত

২২ অক্টোবর ২০২৪ | মাস্টারি সংবাদ

সেন্টমার্টিন ভ্রমণে নতুন সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সেন্টমার্টিনে পর্যটকদের সংখ্যা কিছুটা সীমিত করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। সেন্টমার্টিন দ্বীপে নভেম্বরে যেতে পারবেন পর্যটকরা, কিন্তু রাতে থাকতে পারবে না। ডিসেম্বর ও জানুয়ারিতে সর্বোচ্চ ২ হাজার জন যেতে পারবেন। ফেব্রুয়ারিতে পুরোপুরি পর্যটন বন্ধ থাকবে।

মঙ্গলবার (২২ অক্টোবর) সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর এ কথা জানান।

তিনি জানান, নভেম্বর মাসে পর্যটকরা রাতে সেন্টমার্টিনে থাকতে পারবেন না। ডিসেম্বর ও জানুয়ারিতে পর্যটকরা রাতে থাকতে পারবেন। তবে এই দুই মাস সর্বোচ্চ ২ হাজার পর্যটক সেখানে যেতে পারবেন।

এ ছাড়া ফেব্রুয়ারি মাসে সেন্টমার্টিন পরিষ্কার-পরিচ্ছন্ন করা হবে এবং এ সময় পর্যটকদের যাওয়া পুরোপুরি বন্ধ থাকবে বলে জানান তিনি।

 প্রধান উপদেষ্টার এই উপপ্রেস সচিব বলেন, সেন্টমার্টিন কোরাল দ্বীপ। দ্বীপটি রক্ষা এবং এর পরিবেশ রক্ষার জন্যই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এক প্রশ্নের যেভাবে অপূর্ব জাহাঙ্গীর জানান, বছরের অন্যান্য মাসের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। মূলত এ সময়ে পর্যটকদের চাপ অনেক বেশি থাকে সেজন্য এই চার মাসের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 4 2026 66

৯২ তে থামলেন আশা ভোসলে

ঢাকা, রবিবার ১২ এপ্রিল ২০২৬ মাসস প্রয়াত বর্ষীয়ান সঙ্গীতশিল্পী আশা ভোসলে। বয়স হয়েছিল ৯২। শনিবার সন্ধ্যাবেলা হঠাৎই …