Home / জাতীয় / নতুন মন্ত্রণালয় পেলেন নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ
222222

নতুন মন্ত্রণালয় পেলেন নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ

ঢাকা, শুক্রবার ১৬ আগস্ট ২০২৪

অন্তর্বর্তীকালীন সরকারের কয়েকটি মন্ত্রণালয় পুনর্বণ্টন করা হয়েছে। এতে নতুন চার উপদেষ্টার মধ্যে তিনজনকে বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়। তবে পুরনো উপদেষ্টাদের মধ্যে নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদের মন্ত্রণালয় বাড়ানো হয়েছে।

শুক্রবার (১৬ আগস্ট) রাতে মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এসব তথ্য জানা গেছে।

সূত্র জানিয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি মন্ত্রণালয়ের পাশাপাশি পেয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব। আরেক সমন্বয়ক আসিফ মাহমুদকে দেওয়া হয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। এ ছাড়া ড. আসিফ নজরুলকে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের পাশাপাশি দেওয়া হয়েছে আরো দুই মন্ত্রণালয়ের দায়িত্ব। এখন থেকে তাকে আরো সামলাতে হবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব।

অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা থেকে সরিয়ে দেওয়া হয়েছে ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) সাখাওয়াত হোসেনকে। তাকে দেওয়া হয়েছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব। নতুন শপথ নেওয়া  লে. জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে তাকে দেওয়া হয়েছে কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব।

সূত্র : কালের কণ্ঠ

 

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

13 8 2026 7777899

দেশে গণিত অলিম্পিয়াডের কার্যক্রম বিস্তৃত করতে সব ধরনের সহযোগিতা করবে সরকার : প্রধানমন্ত্রী

বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ । মাসস প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশে গণিত …