ঢাকা, শুক্রবার ১৬ আগস্ট ২০২৪
অন্তর্বর্তীকালীন সরকারের কয়েকটি মন্ত্রণালয় পুনর্বণ্টন করা হয়েছে। এতে নতুন চার উপদেষ্টার মধ্যে তিনজনকে বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়। তবে পুরনো উপদেষ্টাদের মধ্যে নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদের মন্ত্রণালয় বাড়ানো হয়েছে।
শুক্রবার (১৬ আগস্ট) রাতে মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এসব তথ্য জানা গেছে।
অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা থেকে সরিয়ে দেওয়া হয়েছে ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) সাখাওয়াত হোসেনকে। তাকে দেওয়া হয়েছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব। নতুন শপথ নেওয়া লে. জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে তাকে দেওয়া হয়েছে কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব।
সূত্র : কালের কণ্ঠ
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম