ঢাকা, শুক্রবার ১৬ আগস্ট ২০২৪
নতুন চার উপদেষ্টার শপথ নেওয়ার পর বৈঠকে বসেছে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ। আজ শুক্রবার (১৬ আগস্ট) বিকেলে বঙ্গভবনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এ বৈঠক শুরু হয়।
শপথ নেওয়া চার উপদেষ্টা হলেন অর্থনীতিবিদ ওয়াহিদউদ্দিন মাহমুদ, সাবেক মন্ত্রিপরিষদসচিব আলী ইমাম মজুমদার, সাবেক সেনা কর্মকর্তা জাহাঙ্গীর আলম ও সাবেক সচিব মুহাম্মদ ফাওজুল কবির খান।
গত ৮ আগস্ট শপথ নেন ড. মুহাম্মদ ইউনূসসহ ১৪ উপদেষ্টা। তবে তিনজন উপদেষ্টা বিধান রঞ্জন রায়, ফারুক-ই-আজম ও সুপ্রদীপ চাকমা ওই দিন ঢাকায় না থাকায় তাঁরা পরে শপথ গ্রহণ করেন। নতুন চারজন উপদেষ্টা শপথ নেওয়ায় সদস্য সংখ্যা হলো ২১ জন।
কালের কণ্ঠ
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম