Home / প্রচ্ছদ / যোগাযোগ করল সোমালিয়ার জলদস্যুরা
0000

যোগাযোগ করল সোমালিয়ার জলদস্যুরা

মাস্টারি সংবাদ | প্রতিবেদক
ফিচার | ২০ মার্চ ২০২৪ | ৬ চৈত্র ১৪৩০

২৩ নাবিকসহ বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহকে জিম্মি করার ৯ দিনের মাথায় বুধবার (২০ মার্চ) প্রথমবারের মতো মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ করেছে জলদস্যুরা। তবে যোগাযোগের বিষয়টি স্বীকার করলেও কী বিষয়ে কথা হয়েছে বা মুক্তিপণ চেয়েছে কি না, সে বিষয়ে কোনো বক্তব্য দেয়নি মালিকপক্ষ।

জানতে চাইলে জাহাজ মালিক কবির গ্রুপের মিডিয়া উপদেষ্টা মিজানুল ইসলাম দুপুরে কালের কণ্ঠকে বলেন, ‘জলদস্যুরা সরাসরি যোগাযোগ করেনি। তৃতীয় পক্ষের মাধ্যমে তারা (দস্যুরা) আজ দুপুর ১২টার দিকে আমাদের (মালিকপক্ষ) সঙ্গে যোগাযোগ করেছে।

তাদের হাতে জাহাজ ও ২৩ নাবিক জিম্মি থাকার কথা জানিয়েছে।’জিম্মিদশায় থাকা ২৩ নাবিকের বিষয়ে জানতে চাইলে মিজানুল বলেন, ‘এ সময় তারা বলেছে নাবিকরা সুস্থ ও ভালো আছে। তবে এখনো কোনো মুক্তিপণ দাবি করেনি। আলোচনার সূত্রপাত হয়েছে।
আশা করি দ্রুত নাবিকদের মুক্ত করে দেশে ফিরিয়ে আনতে পারব।’প্রসঙ্গত, আফ্রিকার দেশ মোজাম্বিক থেকে ৫৫ হাজার টন কয়লা নিয়ে সংযুক্ত আরব আমিরাত যাওয়ার পথে গত ১২ মার্চ দুপুর দেড়টার দিকে ভারত মহাসাগরে সোমালি জলদস্যুদের কবলে পড়ে বাংলাদেশি পতাকাবাহী বেসরকারি জাহাজ এমভি আবদুল্লাহ। জলদস্যুরা জাহাজটির নিয়ন্ত্রণ নিয়ে ২৩ নাবিকের সবাইকে জিম্মি করে। ইতিমধ্যে চার দফা স্থান পরিবর্তনের পর জাহাজটি এখন সোমালিয়ার উপকূল থেকে পৌনে তিন কিলোমিটার দূরে অবস্থান করছে।

এর আগে ২০১০ সালের ৫ ডিসেম্বর আরব সাগরে সোমালিয়ান জলদস্যুদের কবলে পড়েছিল একই প্রতিষ্ঠানের (কবির গ্রুপ) জাহাজ ‘এমভি জাহানমণি’। ওই জাহাজের ২৫ বাংলাদেশি নাবিকের পাশাপাশি এক ক্যাপ্টেনের স্ত্রীসহ ২৬ জনকে ১০০ দিন জিম্মি করে রাখা হয়েছিল। সরকারি উদ্যোগসহ নানা প্রক্রিয়ায় ২০১১ সালের ১৪ মার্চ জিম্মিদের মুক্তি দেওয়া হয়। ১৫ মার্চ তাঁরা বাংলাদেশে ফিরে আসেন।

সূত্র : কালের কণ্ঠ

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

13 4 2026 1

উদ্বোধনের আগেই দুবার ‘উদ্বোধন’, খরচে রেকর্ড

ঢাকা, সোমবার ১৩ এপ্রিল ২০২৬ মাসস গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের স্মৃতি চিরস্মরণীয় করে রাখতে সাবেক প্রধানমন্ত্রীর …