মাস্টারি সংবাদ | প্রতিবেদক
ফিচার | ২০ মার্চ ২০২৪ | ৬ চৈত্র ১৪৩০
২৩ নাবিকসহ বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহকে জিম্মি করার ৯ দিনের মাথায় বুধবার (২০ মার্চ) প্রথমবারের মতো মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ করেছে জলদস্যুরা। তবে যোগাযোগের বিষয়টি স্বীকার করলেও কী বিষয়ে কথা হয়েছে বা মুক্তিপণ চেয়েছে কি না, সে বিষয়ে কোনো বক্তব্য দেয়নি মালিকপক্ষ।
জানতে চাইলে জাহাজ মালিক কবির গ্রুপের মিডিয়া উপদেষ্টা মিজানুল ইসলাম দুপুরে কালের কণ্ঠকে বলেন, ‘জলদস্যুরা সরাসরি যোগাযোগ করেনি। তৃতীয় পক্ষের মাধ্যমে তারা (দস্যুরা) আজ দুপুর ১২টার দিকে আমাদের (মালিকপক্ষ) সঙ্গে যোগাযোগ করেছে।
এর আগে ২০১০ সালের ৫ ডিসেম্বর আরব সাগরে সোমালিয়ান জলদস্যুদের কবলে পড়েছিল একই প্রতিষ্ঠানের (কবির গ্রুপ) জাহাজ ‘এমভি জাহানমণি’। ওই জাহাজের ২৫ বাংলাদেশি নাবিকের পাশাপাশি এক ক্যাপ্টেনের স্ত্রীসহ ২৬ জনকে ১০০ দিন জিম্মি করে রাখা হয়েছিল। সরকারি উদ্যোগসহ নানা প্রক্রিয়ায় ২০১১ সালের ১৪ মার্চ জিম্মিদের মুক্তি দেওয়া হয়। ১৫ মার্চ তাঁরা বাংলাদেশে ফিরে আসেন।
সূত্র : কালের কণ্ঠ
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম