মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ০৩ জানুয়ারি ২০১৭ । ২০ পৌষ ১৪২৩
আগামীকাল ৪ জানুয়ারি (বুধবার) সন্ধ্যা ৬ টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের এক সভা অনুষ্ঠিত হবে।
আওয়ামী লীগের এক সংবাদ বিঞ্জপ্তিতে সোমবার বলা হয়, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভায় সভাপতিত্ব করবেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্য নির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের সকল সদস্যকে যথাসময়ে সভায় উপস্থিত থাকার জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম