Home / জাতীয় / সংসদনেতা আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা, উপনেতা মতিয়া চৌধুরী
replicate-prediction-adtn5b3bxnjvr4vn6ipb5nn3ii

সংসদনেতা আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা, উপনেতা মতিয়া চৌধুরী

মাস্টারি সংবাদ | প্রতিবেদক
জাতীয় নির্বাচন | ১০ জানুয়ারি ২০২৪ | ২৬ পৌষ ১৪৩০
দ্বাদশ জাতীয় সংসদের নেতা নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা । বুধবার (১০ জানুয়ারি) আওয়ামী লীগের সংসদীয় দলের সভায় শেখ হাসিনাকে সংসদনেতা নির্বাচিত করা হয়।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের শেখ হাসিনার নাম প্রস্তাব করেন। নূর-ই-আলম চৌধুরী লিটন ওই প্রস্তাবের সমর্থন জানান। সর্বসম্মতিক্রমে তা গৃহীত হয়।

সংসদনেতা নির্বাচনের পাশাপাশি বৈঠকে সংসদ উপনেতাও নির্বাচিত করা হয়। একাদশে জাতীয় সংসদের উপনেতা বেগম মতিয়া চৌধুরীকেই দ্বাদশ জাতীয় সংসদের উপনেতা নির্বাচিত হন।  এদিকে সংসদীয় দলের সভায় বর্তমান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে আবারও স্পিকার হিসেবে নির্বাচনের সিদ্ধান্ত হয়। শামসুল হক টুকু পুনরায় ডেপুটি স্পিকার নির্বাচিত হন।

এ ছাড়া নূর-ই-আলম চৌধুরী লিটনকে দ্বাদশ জাতীয় সংসদে চিফ হুইপ হিসেবে নির্বাচনের সিদ্ধান্ত হয়। লিটন চৌধুরী আওয়ামী লীগের সংসদীয় দলের সেক্রেটারি হিসেবেও নির্বাচিত হয়েছেন।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 16 6 222

প্রাইভেট পড়তে গিয়েছিল শিশু রাকা, পাওয়া গেল বস্তাবন্দী মরদেহ

ঢাকা, শুক্রবার ১২ জুন ২০২৬ মাসস বগুড়ার আদমদীঘিতে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ হওয়া ছয় বছর বয়সী …