Home / জাতীয় / জাতীয় নির্বাচন / জাতীয় সংসদ নির্বাচনে যানবাহন চলাচলে নির্দেশনা
MMMM

জাতীয় সংসদ নির্বাচনে যানবাহন চলাচলে নির্দেশনা

মাস্টারি সংবাদ | প্রতিবেদক
সাধারণ নির্বাচন | ৫ জানুয়ারি ২০২৪ | ২১ পৌষ ১৪৩০

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করেছে । এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ নিষেধাজ্ঞার কথা জানায় বিআরটিএ। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ৬ জানুয়ারি রাত ১২টা থেকে ৭ জানুয়ারি রাত ১২টা পর্যন্ত ট্যাক্সিক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচল করতে পারবে না। সেই সঙ্গে ৫ জানুয়ারি রাত বারোটা থেকে ৮ জানুয়ারি রাত বারোটা পর্যন্ত মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তবে আইন-শৃঙ্খলা বাহিনী, প্রশাসন, পর্যেবক্ষক দল ও জরুরি সেবা কাজে নিয়োজিত যানবাহন এর আওতামুক্ত থাকবে।

এর আগে গত মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. মোস্তাফিজুর রহমান জানান, ভোটের দিন প্রাইভেটকার, সিএনজিচালিত অটোরিকশা ও গণপরিবহন চলাচলে নিষেধাজ্ঞা থাকবে না।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

7 6 26 111

ঈদযাত্রায় সড়কে নিহত ৪০২, আহত ১২৯৪

ঢাকা, রবিবার ০৭ জুন ২০২৬ মাসস পবিত্র ঈদুল আজহাকে ঘিরে দেশে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি বেড়েছে। যাত্রী …