Home / অপরাধ / বেনাপোল এক্সপ্রেসে ট্রেনে আগুন: নিহত ৪
ট্রেন-37-2401051652 (1)

বেনাপোল এক্সপ্রেসে ট্রেনে আগুন: নিহত ৪

মাস্টারি সংবাদ | প্রতিবেদক
সাধারণ নির্বাচন | ৫ জানুয়ারি ২০২৪ | ২১ পৌষ ১৪৩০

রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস নামে ট্রেনের আগুনের ঘটনায় মোট নিহত ৪ জন নিহত হয়েছে বলে জানা গেছে। এ সংখ্যা আরো বাড়তে পারে জানিয়েছেন কমান্ডার মঈন।

আসিফ মোহাম্মদ খান (৩০) নামে একজন দগ্ধ হয়ে বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন আছেন। তার শরীরের ৮ শতাংশ পুড়ে গেছে। তার স্ত্রী নাতাশা জেসমিন (২৫) আগুনে পুড়ে মারা গেছেন।

শুক্রবার (৫ জানুয়ারি) রাতে আসিফকে উদ্ধার করে বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়েছে।

আসিফের বাবা সিদ্দিকুর রহমান খান জানান, তাদের বাড়ি রাজধানীর গেন্ডারিয়ায়। ফরিদপুরের ভাঙ্গা থেকে বেনাপোল এক্সপ্রেসে করে তার স্ত্রীসহ ঢাকায় ফিরছিলেন।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া জানান, আসিফের শরীরের ৮ শতাংশ পুড়ে গেছে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

19 11 26 666

অগ্নিসন্ত্রাসীদের জবাব দিতে হবে, এনাফ ইজ এনাফ: প্রধানমন্ত্রী

১৯ নভেম্বর ২০২৬ মাসস অগ্নিসন্ত্রাসীদের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, এনাফ ইজ …