Home / উৎসব ও সংস্কৃতি / ইতিহাস ও ঐতিহ্য / বিশ্বের সেরা বিমানবন্দরের স্বীকৃতি পেলো যে এয়ারপোর্ট
Istanbul_Airport_inside_hall_Cropped

বিশ্বের সেরা বিমানবন্দরের স্বীকৃতি পেলো যে এয়ারপোর্ট

TiTcFHASs6qbXaWq_2019-home-1_resize_90

বিশ্বের সেরা বিমানবন্দরের স্বীকৃতি পেয়েছে ইস্তাম্বুল এয়ারপোর্ট। সাম্প্রতিককাল পরিচালিত এক জরিপে ইস্তাম্বুল এয়ারপোর্ট-এর এই স্বীকৃতি মিলেছে। যুক্তরাষ্ট্রভিত্তিক পর্যটন ও বেসামরিক বিমান চলাচল বিষয়ক সাময়িকী গ্লোবাল ট্রাভেলার পরিচালিত এক জরিপে এ ফলাফল উঠে আসে।

বিশ্বের সেরা বিমান বন্দরের পাশাপাশি আরও আরও কয়েকটি সূচকে শীর্ষে অবস্থান করছে ইস্তাম্বুল এয়ারপোর্ট। সেগুলো হলো, বিমানবন্দরে খাদ্য ও পানীয় পরিষেবার মান, বিমান বন্দরে কেনাকাটার অভিজ্ঞতা এবং কর বিহীন কেনাকাটা।

 সোমবার (১৮ ডিসেম্বর) ফলাফল প্রকাশ করেছে গ্লোবাল ট্রাভেলার। তারা জানিয়েছে, জরিপে অংশ নিয়েছেন প্রায় ৫ লাখ পাঠক, যাদের ৯৬ শতাংশই বিভিন্ন কারণে নিয়মিত আন্তর্জাতিক ফ্লাইটে ভ্রমণ করেন। জরিপে অংশগ্রহণকারীদের সবাই নিজ নিজ অভিজ্ঞতার ভিত্তিতে বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন।

গ্লোবাল ট্রাভেলার্সের জরিপের ওই ফলাফলে উচ্ছ্বসিতভাবে স্বাগত জানিয়েছে ইস্তাম্বুল এয়ারপোর্ট কর্তৃপক্ষ। বিমানবন্দরটির গণযোগাযোগ বিভাগের পরিচালক গোখান সেনগুল এক বিবৃতিতে জানান, বিশ্বের সেরা বিমান বন্দরসহ ৫টি ক্যাটাগরিতে ইস্তাম্বুল এয়ারপোর্ট শীর্ষে রয়েছে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 4 2026 66

৯২ তে থামলেন আশা ভোসলে

ঢাকা, রবিবার ১২ এপ্রিল ২০২৬ মাসস প্রয়াত বর্ষীয়ান সঙ্গীতশিল্পী আশা ভোসলে। বয়স হয়েছিল ৯২। শনিবার সন্ধ্যাবেলা হঠাৎই …