Home / খেলা / মার্কিন দূতাবাসে ক্রিকেট খেললেন সাকিব
replicate-prediction-q4wkcpjbul7sd7o7huez3rq5uy

মার্কিন দূতাবাসে ক্রিকেট খেললেন সাকিব

মাস্টারি সংবাদ |  প্রতিবেদক
খেলা | ২৫ সেপ্টেম্বর ২০২৩ | ১০ আশ্বিন ১৪৩০ 

বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান আজ ২৫ সেপ্টেম্বর বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে দেখা দেখা করেছেন। সাকিবের পরিবার মার্কিন যুক্তরাষ্ট্রেই অবস্থান করেন। দেখা করার সময় পিটার হাসের সঙ্গে ক্রিকেট এবং বেসবল খেলেছেন সাকিব। সাকিবের সঙ্গে এ সময় তার পরিবারের সদস্যরাও ছিলেন। মূলত সৌজন্য সাক্ষাত করার জন্যই সেখানে গিয়েছিলেন সাকিবের পরিবার। হাসের আথিতেয়তায় মুগ্ধও হয়েছেন তারা।

সামাজিক যোগাযোগমাধ্যমে সাকিবের স্ত্রী উম্মে আহমেদ শিশির লিখেছেন, ‘বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে দেখা করার সময়টা দারুণ ছিল! ক্রিকেট এবং বেসবল খেলে দুপুরটা ভালোই কেটেছে। রাষ্ট্রদূতের সঙ্গে সাকিবের চ্যালেঞ্জ অবশ্যই দেখার মতো ছিল। আমাদের আতিথেয়তা দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ!’

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

95 5

একমাত্র সন্তানকে হারিয়ে বাকরুদ্ধ বাবা-মা, দাদার কবরের পাশে চিরনিদ্রায় তাজমিন

শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ । মাসস কুমিল্লার লালমাইয়ে ধান খেত থেকে উদ্ধার …