Home / আন্তর্জাতিক / মরক্কোয় ভূমিকম্পে নিহতের সংখ্যা বাড়ছেই
MMMMMMMMMMMMM

মরক্কোয় ভূমিকম্পে নিহতের সংখ্যা বাড়ছেই

মাস্টারি সংবাদ | শেখ নজরুল
সংবাদ | ৯ সেপ্টেম্বর ২০২৩ | ২৫ ভাদ্র ১৪৩০

230908194017-02-morocco-earthquake-screengrab

রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে, এখন পর্যন্ত ৬৭২ জন আহত হওয়ার খবর জানা গেছে, যাদের মধ্যে ২০৫ জনের অবস্থা আশঙ্কাজনক। দেশটির কর্মকর্তারা বলছেন, অধিকাংশ মানুষ মারা গেছে দুর্গম পাহাড়ি এলাকায়, যেখানে পৌঁছনো বেশ কঠিন। মরক্কোর মধ্যাঞ্চলে ৬.৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এখন পর্যন্ত অন্তত ৮২০ জন মারা গেছে বলে মরক্কোর রাষ্ট্রীয় টেলিভিশন দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে।

mmmmmmmmmmmmmmmmmmmmmmmmm
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মারাকেশ শহর থেকে ৭১ কিলোমিটার দূরে অ্যাটলাস পর্বতমালা এলাকার ১৮.৫ কিলোমিটার গভীরে। স্থানীয় সময় রাত ১১টা ১১ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানার পর লোকজন ঘরবাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসে। ভূমিকম্পটির ১৯ মিনিট পর আবারও ৪.৯ মাত্রার ভূকম্পন অনুভূত হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ক্ষতিগ্রস্ত ভবন ও রাস্তায় ধ্বংসস্তূপের ভিডিও দেখা যাচ্ছে, তবে এগুলোর সত্যতা সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ছবি : ইন্টারন্টে

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

4 6 26 544

আগামী একবছর কী করবেন খলিলুর রহমান

ঢাকা, বৃহস্পতিবার ০৪ জুন ২০২৬ মাসস জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদ অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র …