Home / নির্বাচিত সংবাদ / বিউটিময় ফেব্রুয়ারি মার্চ
001

বিউটিময় ফেব্রুয়ারি মার্চ

মাস্টারি বিডি | শান্তা ইসলাম
সঙ্গীত | ১ ফেব্রুয়ারি ২০২২ | ১৮ মাঘ ১৪২৮

6

ফেব্রুয়ারি এবং মার্চ বিউটিময় থাকবে এইচ এম ভয়েস (HM Voice) এবং এই মৌলিক গানের চ্যানেলের মাধ্যমে প্রিয় শ্রোতা দর্শকের কাঙ্ক্ষিত পরিসর। মহান ভাষা দিবস-এর সম্মানে প্রকাশিতব্য ‘কোকিলা বন্ধু’ এবং মহান স্বাধীনতা দিবস উপলক্ষে প্রকাশিতব্য ‘যুদ্ধ মা’ গান দুটিতে কণ্ঠ দিয়েছেন ক্লোজআপখ্যাত এবং লালনকন্যা জনপ্রিয় সঙ্গীতশিল্পী বিউটি। গান দুটির জন্য আকর্ষণীয় দুটি গানচিত্র-এর নির্মাণকাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

01 10

গানচিত্রের বিশেষ বিশেষ দৃশ্যে প্রিয়শিল্পী বিউটিও অংশ নিয়েছেন। ‘যুদ্ধ মা’ গানচিত্রে অভিনয় করেছেন লতা, সিজু, ওয়াহেদ শাহিন, মেজবাহ, ফিদেল নঈম, পিনু প্রমুখ। কোকিলা বন্ধু গানচিত্রে অভিনয় করেছেন সাবরিন এবং পিনু। গানচিত্রের ডিওপি ছিলেন আলআমীন হোসাইন, পরিচালনা করেন ফিদেল নঈম।

2 7 8 11 13

যুদ্ধ মা এ্ং কোকিলা বন্ধু গান দুটির বাণী লিখেছেন কবি ও গীতিকার শেখ নজরুল। গানের সুর করেছেন ফিদেল নঈম এবং সঙ্গীত পরিচালনা করেছেন রিজওয়ান শেখ। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, মাহবুব আহসান শিমুল।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

24 8 2026 555598 999

আমি এখানে বসা তথ্যমন্ত্রী হিসেবে, কারো আত্মীয় হিসেবে নয়: পার্থ

মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ । মাসস ভারতের আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ …