মাস্টারি বিডি | শিমুল মাহবুব
খেলা | ১৮ অক্টোবর ২০১৯ | ৩ কার্তিক ১৪২৬

প্রথমবার ঢাকা সফরে এসেছেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন তিনি। এরপর সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন ফিফা প্রেসিডেন্ট। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিফার পক্ষ থেকে উপহার দেন শেখ হাসিনা লেখা ১০ নম্বর জার্সি। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ফিফা প্রেসিডেন্টকে জার্সি উপহার দেন। এ সময় তাদের সঙ্গে ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন। তৃতীয় ফিফা প্রেসিডেন্ট হিসেবে বাংলাদেশ সফরে আসলেন তিনি। এর আগে ১৯৮০ সালে প্রথমবার বাংলাদেশে এসেছিলেন জোয়াও হ্যাভেলাঞ্জ। ২০০৬ ও ২০১২ সালে দুবার আসেন সেপ ব্ল্যাটার।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম