Home / জাতীয় / জাতীয় মানবাধিকার কমিশনের নতুন অভিভাবক
1-761 copy

জাতীয় মানবাধিকার কমিশনের নতুন অভিভাবক

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক জ্যেষ্ঠ সচিব নাছিমা বেগম জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন। রোববার আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। মহামান্য রাষ্ট্রপতি, ‘জাতীয় মানবাধিকার কমিশন আইন, ২০০৯’ এর বিধান অনুযায়ী  এই নিয়োগ দিয়েছেন।

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের দায়িত্ব চালিয়ে আসা কাজী রিয়াজুল হকের মেয়াদ গত ১ জুলাই শেষ হয়। এরপর থেকে গত ৬ অগাস্ট পর্যন্ত ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছিলেন সার্বক্ষণিক সদস্য মো. নজরুল ইসলাম।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

8 10 26 555

এলজিইডি-ক্রিলিকের ই-লার্নিং কনটেন্ট ওভারভিউ কর্মশালা অনুষ্ঠিত

রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ । মাসস স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর অধীনে …

Leave a Reply

Your email address will not be published.