Home / জাতীয় / আজ শুরু হচ্ছে ইসি পুনর্গঠনের সংলাপ
abdul-hamidpresidentmbd-1

আজ শুরু হচ্ছে ইসি পুনর্গঠনের সংলাপ

১৮ ডিসেম্বর ২০১৬ । ০৪ পৌষ ১৪২৩

নির্বাচন কমিশন নিয়োগ নিয়ে সার্চ কমিটি গঠন প্রশ্নে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর মতামত নেয়ার উদ্যোগের অংশ হিসেবে রাষ্ট্রপতি আবদুল হামিদ আজ বিকেলে বিএনপির সঙ্গে সংলাপে বসবেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপির ১৩ সদস্যের একটি প্রতিনিধিদল বিকেল সাড়ে ৪ টায় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে বসবেন।

আগামী ফেব্রুয়ারিতে বর্তমান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিসের মেয়াদ শেষ হবে। এ প্রেক্ষাপটে রাষ্ট্রপতি রাজনৈতিক দলগুলোর মতামত নেয়ার এ উদ্যোগ নেন।

বিএনপি রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করতে ইতোমধ্যে ১৩ সদস্যের একটি প্রতিনিধিদলের সদস্যদের নাম পাঠিয়েছে।
প্রতিনিধি দলের সদস্যরা হলেন, বেগম খালেদা জিয়া, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ড. খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, জমিরউদ্দিন সরকার, মাহবুবুর রহমান, তরিকুল ইসলাম, রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান ও আমীর খসরু মাহমুদ চৌধুরী।
এছাড়া রাষ্ট্রপতি ২০ ডিসেম্বর বিকেল তিনটায় জাতীয় পার্টি, ২১ ডিসেম্বর যথাক্রমে বিকেল তিনটা ও সাড়ে চারটায় লিবারেল ডেমোক্রেটিক পার্টি ও কৃষক শ্রমিক জনতা লীগ এবং ২২ ডিসেম্বর বিকেল তিনটায় জাতীয় সমাজতান্ত্রিক দলের সঙ্গেও বৈঠক করবেন।
প্রেস সচিব বলেন, পর্যায়ক্রমে নির্বাচন কমিশনের নিবন্ধিত অন্যান্য দলের সঙ্গেও বৈঠক করবেন।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

29 9 26 6666

রাষ্ট্রপতির সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ । মাসস রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে …

Leave a Reply

Your email address will not be published.