Home / বিনোদন / নাটক / ‘ম্যানেজ মকবুল’
jahid+hossain+mbd-2

‘ম্যানেজ মকবুল’

মাস্টারি বিডি | বাঁধন খান
বিনোদন | ঢাকা | ০৬ আগস্ট ২০১৯ | ২২ শ্রাবণ ১৪২৬

‘ম্যানেজ মকবুল’ শিরোনামের একটি বিশেষ ধারাবাহিক নাটকের নাম ভূমিকায় অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান। এ ছাড়া অভিনয় করেছেন অপর্ণা ঘোষ, আরফান আহমেদ, কাজী উজ্জ্বল, হিমে হাফিজ, সুখীসহ অনেকে। ৭ পর্বের এই নাটকটি রচনা করেছেন পলাশ মাহবুব। পরিচালনা করেছেন সাজ্জাদ সুমন।

jahid+hossain+mbd-3

ধারাবাহিকটির গল্প এরকম, মকবুলের সবই ভালো শুধু একটা বিষয় ছাড়া। তার শুধু বাগড়া দেয়ার অভ্যাস। এলাকায় কোনো নির্বাচনের গন্ধ পেলেই দাঁড়িয়ে পড়বে সে। হোক সেটা পাড়ার ক্লাবের কিংবা এলাকার মেম্বার নির্বাচন। সব নির্বাচনে প্রার্থী হিসেবে মকবুল আছে। এমনকি অবিবাহিত মকবুল স্কুলের অভিভাবক নির্বাচনেও দাঁড়িয়ে পড়ে।

jahid+hossain+mbd

মূলত বাগড়া দিয়ে কিছু সুবিধা আদায়ের জন্য কাজটা করে সে। এ কারণে বাগড়া দিলেও মকবুল তাকে ম্যানেজ করার রাস্তা খোলা রাখে। তবে বাগড়ার গুরুত্ব অনুযায়ী তাকে খুশি করে দিলেই হাসিমুখে বসে পড়ে সে। মকবুলকে ম্যানেজ করে সবকিছু করতে হয় বলে এলাকায় তার নামই হয়ে যায় ‘ম্যানেজ মকবুল’।

jahid+hossain+mbd-4

এরকম মজার গল্পে আরটিভির জন্য নির্মিত হয়েছে ঈদের বিশেষ ধারাবাহিক ‘ম্যানেজ মকবুল’।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

4 10 26 1

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ । মাসস ঢাকা মহানগরের যানজট নিরসনে অভ্যন্তরীণ বৃত্তাকার …

Leave a Reply

Your email address will not be published.