মাস্টারি বিডি | জাকারিয়া তুষার
ফিচার | ঢাকা | ০৬ আগস্ট ২০১৯ | ২২ শ্রাবণ ১৪২৬
সন্ধ্যা নদী বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বরিশাল ও পিরোজপুর জেলার একটি নদী। নদীটির দৈর্ঘ্য ৬১ কিলোমিটার, গড় প্রস্থ ৫৯০ মিটার। নদীটির প্রকৃতি সর্পিলাকার। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বা ‘পাউবো’ কর্তৃক সন্ধ্যা নদীর প্রদত্ত পরিচিতি নম্বর দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নদী নং ৯১।

সন্ধ্যা নদীটি বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার রহমতপুর এলাকায় প্রবহমান আড়িয়াল খাঁ নদ হতে উৎপত্তি লাভ করেছে। অতঃপর এই নদীর জলধারা পিরোজপুর সদর উপজেলার শরীকতলার ধুমরীতলা পর্যন্ত প্রবাহিত হয়ে কচা নদীতে পড়েছে। এ নদীতে সারাবছর পানিপ্রবাহ দেখা যায়।

সারাবছরই ছোটবড় নৌযান চলাচল করে এ নদীতে। তবে বর্ষাকালে নদীটিতে স্বাভাবিকের চেয়ে পানির প্রবাহ বেশি মাত্রায় বৃদ্ধি পায়। এ সময় নদীর তীরবর্তী অঞ্চল বন্যার পানিতে প্লাবিত হয়। নদীটি জোয়ার-ভাটার প্রভাবে প্রভাবিত। এই নদী বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ কর্তৃক তৃতীয় শ্রেণির নৌপথ হিসেবে স্বীকৃত।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম