Home / প্রচ্ছদ / পুতুল পুতুল-গানের পুতুল
putul 2 23

পুতুল পুতুল-গানের পুতুল

মাস্টারি বিডি | শান্তা ইসলাম
সঙ্গীত | ঢাকা | ১৩ জুলাই ২০১৯ | ২৯ আষাঢ় ১৪২৬

গুণী এই শিল্পীর জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছে, মাস্টারি বিডি

56229296_10218565078773735_8455869227964825600_n copy

নাম পুতুল। দেখতে পুতুল। পুতুল পুতুল গানের পুতুল সাজিয়া সুলতানা পুতুল। যাকে দর্শক-শ্রোতা পুতুল নামে ডাকতেই বেশি পছন্দ করেন। অনেকটা পুতুলের মতোই সাজানো তার গানের জগত। পুতুলেরর জন্ম ১৩ জুলাই ব্রাহ্মণবাড়িয়ায়। তাঁর বাবা শামসুল হক এবং মা মহসেন আক্তার।

সঙ্গীতগুরু সুরেন বর্মন, সুজিত মোস্তফা, আতিকুর রহমানের কাছে তার সঙ্গীতে হাতেখড়ি। ২০০৬-এ ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ-এ অংশ নিয়ে সেরা দশে অবস্থান ছিলো তার। ইউওডা থেকে মিউজিকে মাস্টার্সধারী পুতুল নিয়োমিত টেলিভিশন অনুষ্ঠান উপস্থাপনায় দর্শক নন্দিত হয়েছেন। আধুনিক, লোক সঙ্গীত, নজরুল, ক্ল্যাসিক্যালসহ সঙ্গীতের সবগুলো মাধ্যমেই গান করছেন প্রতিভাময়ী এই শিল্পী।

 

জনপ্রিয় কণ্ঠশিল্পী সাজিয়া সুলতানা পুতুল এইচএম ভয়েস-এ ‘সুতোকাটা ঘুড়ি’, ও ‘আমি কষ্ট পাইছি খুব’ শিরোনামে দুটি মৌলিক গানে কণ্ঠ দিয়ে শ্রোতাপ্রিয়তা অর্জন করেছেন। এ যাবৎ তিনি ৫টি একক অ্যালবাম ও ১ দ্বৈত অ্যালবামসহ বেশকিছু মিশ্র অ্যালবামে গান গেয়েছেন।

সাজিয়া সুলতানা পুতুল ‘নতুন কুঁড়ি’ পুরস্কারসহ ১২ বার জাতীয় পর্যায়ে স্বর্ণপদক অর্জন করেন। তিনি ২০১৯ সালে এইচএম ভয়েস সম্মাননা পদকে ভূষিত হন।

পুতুল ‘পুতুলগান’ ধারাটি বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে চান। বাবার আদর্শে অণুপ্রাণিত এই গুণী শিল্পীর সঙ্গীতে পিএইচডি ডিগ্রিও সম্পন্ন করতে চান।  গুণী এই শিল্পীর জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

13 5 26 8888

হারলো পাকিস্তান

ঢাকা, মঙ্গলবার ১২ মে ২০২৬ মাসস টেস্ট ক্রিকেটের মজা বোধহয় এমনই হয়। চার দিন ধরে খেলা …

Leave a Reply

Your email address will not be published.