Home / বিনোদন / নাটক / ব্যস্ত মৌটুসী!
Moutushi+mbd-5

ব্যস্ত মৌটুসী!

মাস্টারি বিডি | শান্তা ইসলাম
বিনোদন ডেস্ক | ঢাকা | ০৫ জুলাই ২০১৯ | ২১ আষাঢ় ১৪২৬

নতুন নাটকের শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মৌটুসী বিশ্বাস। নতুন দুটি ধারাবাহিকের নাম হচ্ছে ‘জলকুমারী’ ও ‘শহর আলী’। ‘জলকুমারী’ বাংলাদেশ টেলিভিশনে প্রচারের জন্য নির্মাণ করছেন নিয়াজ মাহবুব। আর এনটিভিতে প্রচারের জন্য এজাজ মুন্না পরিচালনা করছেন ‘শহর আলী’।

Moutushi+mbd-3

‘জলকুমারী’ ধারাবাহিকে মৌটুসীর চরিত্রের নাম অর্চনা এবং ‘শহর আলী’তে তিনি অভিনয় করছেন নাবিলা চরিত্রে।

Moutushi+mbd-4

ভিন্ন দুই নাটকে দুটি ভিন্ন চরিত্রে অভিনয় প্রসঙ্গে মৌটুসী বলেন, ‘জলকুমারী’ নাটকে একটি বার্তা আছে, আছে সুন্দর একটি গল্প। এ নাটকটি রচনা করেছেন পান্থ শাহরিয়ার। আবার ‘শহর আলী’ নাটকেও একটি গল্প আছে। তবে এ নাটকটি কমেডি ঘরানার। এমন কিছু চরিত্র এ নাটকে আছে যেগুলো আমরা প্রতিদিন হয়তো দেখি না, কিন্তু এসব চরিত্র আমাদের সমাজে রয়েছে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

24 11 26 11

কুয়াকাটার প্রকৃতিতে মুগ্ধ রুশ তরুণীরা, ফিরবেন মার্চে

২৪ নভেম্বর ২০২৬ মাসস সাগরের ঢেউয়ের সঙ্গে ছুটে চলা নৌকা, ভোরের আলোয় সূর্যোদয় দেখা, সবুজ …

Leave a Reply

Your email address will not be published.