Home / বিনোদন / নাটক / ব্যস্ত মৌটুসী!
Moutushi+mbd-5

ব্যস্ত মৌটুসী!

মাস্টারি বিডি | শান্তা ইসলাম
বিনোদন ডেস্ক | ঢাকা | ০৫ জুলাই ২০১৯ | ২১ আষাঢ় ১৪২৬

নতুন নাটকের শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মৌটুসী বিশ্বাস। নতুন দুটি ধারাবাহিকের নাম হচ্ছে ‘জলকুমারী’ ও ‘শহর আলী’। ‘জলকুমারী’ বাংলাদেশ টেলিভিশনে প্রচারের জন্য নির্মাণ করছেন নিয়াজ মাহবুব। আর এনটিভিতে প্রচারের জন্য এজাজ মুন্না পরিচালনা করছেন ‘শহর আলী’।

Moutushi+mbd-3

‘জলকুমারী’ ধারাবাহিকে মৌটুসীর চরিত্রের নাম অর্চনা এবং ‘শহর আলী’তে তিনি অভিনয় করছেন নাবিলা চরিত্রে।

Moutushi+mbd-4

ভিন্ন দুই নাটকে দুটি ভিন্ন চরিত্রে অভিনয় প্রসঙ্গে মৌটুসী বলেন, ‘জলকুমারী’ নাটকে একটি বার্তা আছে, আছে সুন্দর একটি গল্প। এ নাটকটি রচনা করেছেন পান্থ শাহরিয়ার। আবার ‘শহর আলী’ নাটকেও একটি গল্প আছে। তবে এ নাটকটি কমেডি ঘরানার। এমন কিছু চরিত্র এ নাটকে আছে যেগুলো আমরা প্রতিদিন হয়তো দেখি না, কিন্তু এসব চরিত্র আমাদের সমাজে রয়েছে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

13 8 2026 444444

ব্যাটারিচালিত রিকশা ব্যবস্থাপনায় হচ্ছে সমন্বিত নীতিমালা

বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ । মাসস সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলা ও ইউনিয়ন …

Leave a Reply

Your email address will not be published.