Home / উদ্যোগ / তুরাগ দূষণ নিয়ে তথ্যচিত্র ইতালির অ্যানডারাস উৎসবে
black+river+mbd-2

তুরাগ দূষণ নিয়ে তথ্যচিত্র ইতালির অ্যানডারাস উৎসবে

মাস্টারি বিডি | জাকারিয়া তুষার
সংস্কৃতি ডেস্ক | ঢাকা | ২১ জুন ২০১৯ | ০৭ আষাঢ় ১৪২৬

তুরাগ নদীর দূষণ নিয়ে তথ্যচিত্র নির্মাণ করেছেন সাব্বির ও শফিকুল সাজীব। আর এ বাংলাদেশি তথ্যচিত্র ‘স্টোরি অব অ্যা ব্লাক রিভার’ ইতালির অ্যানডারাস চলচ্চিত্র উৎসবের সেরা ৬০-এ জায়গা করে নিয়েছে।

৩ জুলাই থেকে ইতালির স্যারডিনিয়াতে অনুষ্ঠিত হতে যাচ্ছে অ্যানডারাস ফিল্ম ফেস্টিভ্যাল।

black+river+mbd

বিশ্বের বিভিন্ন দেশের ১৩৪২টি ছবি থেকে মূলপর্বে প্রদর্শনীর জন্য বাছাই করা হয় সেরা ৬০টি ছবি। একমাত্র বাংলাদেশি ডকুফিল্ম হিসেবে সুপারশর্ট ক্যাটাগরিতে ‘স্টোরি অব অ্যা ব্লাক রিভার’ নির্বাচিত হয়েছে। উৎসব চলবে ৭ জুলাই পর্যন্ত।

এ প্রসঙ্গে নির্মাতা সাব্বির বলেন, ‘এটা আমাদের জন্য বেশ সম্মানের। তথ্যচিত্রটি নির্মাণ করেছিলাম গতবছরের মার্চে। তুরাগ নদী কেন্দ্রিক যাঁদের জীবনযাত্রা তাঁদের সাথে কথা বলে শ্যুট করেছি।’

তথ্যচিত্রটির দৈর্ঘ্য ৩ মিনিট। এর আগে এটি আয়ারল্যান্ড এবং ভারতের বেশকিছু উত্সবে প্রদর্শিত হয়েছে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

011

অস্ট্রেলিয়ার মাটিতে সোবহানার ঐতিহাসিক সেঞ্চুরি, জুটিতেও রেকর্ড

রবিবার,১১ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ । মাসস শুরুটা ছিল দুঃস্বপ্নের মতো। ৮ রানে ৩ …

Leave a Reply

Your email address will not be published.