মাস্টারি বিডি | জাকারিয়া তুষার
ফিচার ডেস্ক | ঢাকা | ০৫ জুন ২০১৯ | ২২ জ্যৈষ্ঠ ১৪২৬
চীনের শিয়ামেন শহরে একটি বিস্ময়কর ঘটনা ঘটেছে। সদ্য মা হওয়া ওই তরুণী দুই বাবার সঙ্গে যৌনমিলনে জমজ সন্তানের জন্ম দিয়েছেন। প্রথমে দুই বাবার কথা মানতে চাননি ওই তরুণী ৷ তবে শেষ পর্যন্ত তিনি নিজেই স্বীকার করেছেন, একটি সন্তানের বাবা তার স্বামী হলেও, অন্য সন্তানটির বাবা তার ‘এক রাতের যৌনসঙ্গী’। অর্থাৎ ওয়ান নাইট স্ট্যান্ড পার্টনার। চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে এমনটা বিরল। চীনের একটি ফরেন্সিক আইডেন্টিফিকেশন সেন্টারের ডিরেক্টর মিস ঝ্যাং জানিয়েছেন, পরীক্ষায় নিশ্চিত হয়েছে, শিশু দুটি একই মায়ের গর্ভ থেকে একই সময়ে জন্ম নিলেও, তাদের বাবা এক নন।

জানা গেছে, প্রথম প্রশ্ন তোলেন ওই তরুণীর স্বামী। সদ্য বাবা হওয়ার আনন্দে আত্মহারা হওয়ার কথা ছিল, যমজ সন্তান প্রাপ্তিতে যার আনন্দ কয়েক গুণ বেশি হওয়ার কথা ছিল, সেই বাবারই চোখে পড়ে, জন্মের সময় থেকেই শিশু দুটির মধ্যে বেজায় পার্থক্য। যমজ সন্তানের সব কিছুই যেখানে একই রকম হওয়ার কথা, সেখানে তাদের মধ্যে প্রচুর অমিল। এমনকী তিনি এ-ও দাবি করেন, যে একটি শিশু অবিকল তার মতো দেখতে, কিন্তু অন্যটি আলাদা। তখনই তিনি দাবি করেন বাচ্চা দুটির ডিএনএ টেস্টের। স্ত্রীর বিবাহবহির্ভূত সম্পর্ক নিয়ে অবশ্য আগে থেকেই অশান্তি ছিল তাদের মধ্যে।
তবে তা সত্ত্বেও, এমনটা বোধ হয় ভাবতে পারেননি কেউই। টেস্টের রেজাল্টে চমকপ্রদ তথ্য আসে! জানা যায়, দুজন আলাাদ ব্যক্তির বীর্য থেকে জন্মানোর কারণেই শিশু দুটি যমজ হওয়া সত্ত্বেও আলাদা। পরে তাদের মা স্বীকারও করে নেন, দুই সন্তানের দুই আলাদা বাবার কথা। পরে ওই শিশু দুটির জন্ম সরকারিভাবে নথিভুক্ত করতে গিয়ে যখনই দুজন আলাদা বাবার নাম সামনে আসে, তখনই জানাজানি হয় ঘটনাটি। ঝাঁপিয়ে পড়ে সংবাদমাধ্যমগুলো।
সূত্র : অনলাইন
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম