Home / আন্তর্জাতিক / ধনী বিড়াল টার্দার সস আর নেই!
tardar+sauce+no+more+mbd

ধনী বিড়াল টার্দার সস আর নেই!

মাস্টারি বিডি | শান্তা ইসলাম
আন্তর্জাতিক | ঢাকা | ১৮ মে ২০১৯ | ০৪ জ্যৈষ্ঠ ১৪২৬

৮০০ কোটি টাকার বেশি অর্থের মালিক ছিলো টার্দার…

টার্দার সস মারা গেছে। ২০১৪ সালেই গ্রাম্পি ক্যাট বা গোমরামুখো বিড়াল হিসেবে পরিচিত এই বিড়ালটির প্রায় ৮০০ কোটি টাকার সম্পত্তি ছিল!

tardar+sauce+no+more+mbd-2

টার্দারের জন্ম ২০১২ সালের ৪ এপ্রিল। মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মরিসটাউনের বাসিন্দা সে। জন্মের ৫ মাসের মাথায় টার্দারের একটি ছবি ইন্টারনেটে ভাইরাল হয়। এরপর বাড়তে থাকে তার পরিচিতি। ফেসবুকে ‘গ্রাম্পি ক্যাট’ টার্দারের ফলোয়ারের সংখ্যা ৮৬ লাখ, টুইটারে প্রায় ১৫ লাখ আর ইনস্টাগ্রামে ২৪ লাখ!

বিদেশী সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, ১৪ মে ধনী বিড়ালটি মারা যায়। প্রায় ৭ বছরের বেশি সময় বেঁচে ছিল টার্দার।

টার্দারের মৃত্যুর খবরটি নিশ্চিত করে বিড়ালটির মালিক তবাথা বুন্দেসেন জানিয়েছেন, টার্দার ইউরিনারি ট্রাক্ট ইনফেকশনে আক্রান্ত ছিল। ১৪ মে সকালে মায়ের কোলে বিড়ালটির মৃত্যু হয়। সূত্র : প্রিয়.কম

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

30820261

কর্মচারী থেকে সাত দোকানের মালিক হলেন, সেই উদ্যোক্তা মারা গেলেন ডেঙ্গুতে

রবিবার, ৩০ আগস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ । মাসস ভাগ্য বদলাতে চট্টগ্রাম নগরে এসেছিলেন মহিন উদ্দিন …

Leave a Reply

Your email address will not be published.