
মাস্টারি বিডি । শান্তা ইসলাম
ফিচার । ১০ জানুয়ারি ২০১৯ । ২৭ পৌষ ১৪২৫
দক্ষিণ আমেরিকার সুগন্ধী ফুল পিটুনিয়া। এর রঙের বৈচিত্র্য বেশ আকর্ষণীয়।
পিটুনিয়ার ডালপালা-পাতা বেশ নরম ও রসালো। হালকা সবুজ। পাতা গোল, পুরু ও রোমশ এবং অনেকটা মখমলের মতো।

ফুল ফানেলের মতো, মুখ ৫-১০ সেমি চওড়া। ঘণ্টাকৃতির যুক্ত পাপড়ির অসংখ্য ফুল ফোটে গাছের ডালে ডালে। ফুল সিঙ্গল বা ডাবল এবং লাল, হলুদ, সাদা, বেগুনি ও মাল্টিকালারসহ নানা রঙের হয়ে থাকে।

ফুল শেষে শুকনো দুই প্রকোষ্ঠ বিশিষ্ট ক্যাপসুলে ছোট ছোট বীজ হয়। বীজ থেকেই বংশবৃদ্ধি।

সাধারণ জাতের ছোট ফুলের পিটুনিয়া ফোটে বছরের যেকোনো সময়। কিন্তু মাল্টিফ্লোরা ও গ্রান্ডিফ্লোরা প্রকৃতির আকর্ষণীয় ও বড় জাতের পিটুনিয়া ফুল ফোটে গ্রীষ্ম বা বর্ষাকালে। অবশ্য বর্তমানে শীতকালীন জাতও প্রচুর রয়েছে।

এটিকে বাগানের বেডে, কেয়ারিতে এবং ছোট টবে লাগানো যায়। তবে ঝোলানো টবে এর সৌন্দর্য বেড়ে যায় বহুগুণে।

Solanaceae পরিবারভূক্ত পিটুনিয়ার প্রজাতি সংখ্যা ৩৫টি। এর বৈজ্ঞানিক নাম Petunia × hybrida.
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম