Home / প্রকৃতি / রঙিন পাখি হরবোলা
horbola+bird+mbd-6

রঙিন পাখি হরবোলা

horbola+bird+mbd-4

মাস্টারি বিডি । জাকারিয়া তুষার
ফিচার । ১০ জানুয়ারি ২০১৯ । ২৭ পৌষ ১৪২৫

হরবোলা ছোট আকারের একটি বৃক্ষচারী পাখি। এদের দেহ প্রধানত সবুজ বর্ণের হয়ে থাকে। ঠোঁট সরু ও বাঁকা এবং ঠোঁটের আগায় ফুলের মধু খাওয়ার উপযোগী খাঁজ থাকে। বাংলাদেশে তিন প্রজাতির হরবোলা দেখা যায়।

horbola+bird+mbd

এগুলো হলো সোনাকপালি হরবোলা, নীলডানা হরবোলা এবং কমলাপেট হরবোলা।

সোনাকপালি হরবোলা– এর বৈজ্ঞানিক নাম Chloropsis aurifrons. এটি বাংলাদেশের প্রায় সকল বিভাগের সব বনে পাওয়া যায়।

horbola+bird+mbd-7

এরা পাতা সবুজ বর্ণের হয়, ঠোঁট কালো, কপাল সোনালিকমলা, চোখ কালচে বাদামি ও পায়ের পাতা হাল্কা খয়েরি।

নীলডানা হরবোলা– এর বৈজ্ঞানিক নাম Chloropsis cochinchinensis। বাদামি চোখ ও নীলডানার ছোট বৃক্ষচারী পাখী।

horbola+bird+mbd-8

প্রাপ্তবয়স্ক পাখীর দেহ সবুজ, পা ও পায়ের পাতা ধূসর বর্ণের। চিরসবুজ বন ও বাগানে এরা বিচরণ করে।

কমলাপেট হরবোলা– এর বৈজ্ঞানিক নাম Chloropsis hardwickii।

horbola+bird+mbd-3

ফিকে কমলাপেট ও নীল ডোরাওয়ালা ছোট সবুজ প্রাণী। ছেলে ও মেয়ে পাখী উভয়েরই চোখ বাদামি, পা ধূসর, লেজ কালচে। কমলাপেট হরবোলা উচ্চভূমির চিরসবুজ ও পাতাঝরা বনে বিচরণ করে।

horbola+bird+mbd-2

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

13 4 2026 1222

শিশু টিকার অর্থ আত্মসাতের অভিযোগ: ড. ইউনূসের বিরুদ্ধে দুদকে আবেদন

ঢাকা, সোমবার ১৩ এপ্রিল ২০২৬মাসস হাম ও অন্যান্য রোগের শিশুদের টিকা ও সিরিঞ্জ ক্রয়ে অর্থ আত্মসাৎ, …

Leave a Reply

Your email address will not be published.