
মাস্টারি বিডি । শিমুল আহসান
প্রকৃতি ডেস্ক । ২৬ ডিসেম্বর ২০১৮ । ১২ পৌষ ১৪২৫
অসম্ভব সুন্দর আমাদের জন্মভূমি বাংলাদেশ। যেদিকেই তাকানো যায় তার রূপের সীমা নেই।

প্রকৃতির অপার সৌন্দর্যে ভরপুর এ দেশ শস্যে সম্ভাবনায় অতুলনীয়।

এদেশে রয়েছে অসংখ্য নদীবিধৌত ব-দ্বীপসমৃদ্ধ বিস্তীর্ণ সমভূমি, প্রাকৃতিক সম্পদে ঠাসা পার্বত্য অঞ্চল, প্রাচুর্যময়ী নদী, হাওড়-বাওড় বিল-ঝিল ইত্যাদি আর সর্বদক্ষিণে বঙ্গোপসাগর।

এ সাগরও নীল অর্থনীতির দরজা খুলে দিয়েছে আমাদের জন্য।

প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি নিসর্গরানী বাংলাদেশ আমাদের প্রাণপ্রিয় মাতৃভূমি- আমাদের বড় গর্বের ধন।

মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম