Home / জাতীয় / বিসিএস সাধারণ শিক্ষা সমিতি ইডেন কলেজের মানববন্ধন
bcsedencollegembd-f

বিসিএস সাধারণ শিক্ষা সমিতি ইডেন কলেজের মানববন্ধন

মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ২৬ নভেম্বর ২০১৬ । ১২ অগ্রহায়ণ ১৪২৩

জাতীয় বিশ্ববিদ্যালয় প্রণীত অবকাশকালীন সময়ে অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষা অনুষ্ঠানের সময়সূচির বিরুদ্ধে কলেজ শিক্ষকদের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার সকাল ১১ টার দিকে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি ইডেন কলেজ ইউনিটের উদ্যোগে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

bcsedencollegembd-inমানববন্ধনে কলেজের প্রায় তিনশ শিক্ষক-শিক্ষিকা অংশগ্রহণ করেন।

প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন- বিসিএস সাধারণ শিক্ষা সমিতির সাংগঠনিক সচিব রেহেনা পারভীন।

তিনি বলেন, এই শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচি জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গুরুত্বের সাথে বিবেচনা করে তাদের সিদ্ধান্ত পরিবর্তন করবেন বলে আমরা আশাবদী।

তিনি জানান, বিসিএস সাধারণ শিক্ষা সমিতি অবকাশকালীন সময়ে এ পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত পরিবর্তন করার অনুরোধ জানিয়ে ইতোমধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে চিঠি দিয়েছেন।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 7 2026 4

বন্যায় ৭ জেলায় ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ, নিহত ৫১

রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ | মাসস দেশের বিভিন্ন এলাকায় টানা অতিবৃষ্টি, পাহাড়ি …

Leave a Reply

Your email address will not be published.