Home / জাতীয় / গোপালগঞ্জ সদরে পিকআপ-ট্রাক সংঘর্ষ : মা ও ছেলের মৃত্যু
sd-26

গোপালগঞ্জ সদরে পিকআপ-ট্রাক সংঘর্ষ : মা ও ছেলের মৃত্যু

মাস্টারি বিডি ডটকম
গোপালগঞ্জ । ২৬ নভেম্বর ২০১৬ । ১২ অগ্রহায়ণ ১৪২৩

গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্র দিঘলিয়া এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে পিকআপের সঙ্গে ট্রাকের সংঘর্ষে মা ও ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

গোপালগঞ্জ সদর থানার ওসি সেলিম রেজা জানিয়েছেন, আজ শনিবার ভোরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন – হরিদাসপুর গ্রামের হাসিবুর রহমানের স্ত্রী রুবিয়া বেগম (৩৫) ও ছেলে রিফাত (৬)।

ওসি সেলিম রেজা বলেন, হাসিব ঢাকায় পোশাক কারখানায় চাকরি করতেন। চাকরি ছেড়ে মালপত্র নিয়ে সপরিবার পিকআপে করে বাড়ি আসার পথে ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। আর এ দুর্ঘটনায় মা-ছেলে ঘটনাস্থলেই মারা যান।

এছাড়া হাসিব গুরুতর আহত হলে তাকে প্রথমে গোপালগঞ্জ সদর হাসপাতালে, পরে ঢাকায় পাঠানো হয় বলে জানান ওসি সেলিম।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

28 25 5 3

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

ঢাকা, বৃহস্পতিবার ২৮ মে ২০২৬ মাসস রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার প্রধান …

Leave a Reply

Your email address will not be published.