Home / খেলা / অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ
bd+girls+champion+mbd-4

অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ

মাস্টারি বিডি । শান্তা ইসলাম
স্পোর্টস ডেস্ক । ০৮ অক্টোবর ২০১৮ । ২৩ আশ্বিন ১৪২৫

টুর্নামেন্টের দুর্দান্ত শুরুটা হয়েছিল পাকিস্তানকে ১৭-০ গোলে উড়িয়ে দিয়ে। আর শেষটা হল নেপালকে ১-০ গোল দিয়ে অপরাজিত চ্যাম্পিয়নশীপের শিরোপা জয়ের মধ্যদিয়ে। টুর্নামেন্ট জুড়ে উজ্জ্বল আলো ছড়িয়ে সাফ অনূর্ধ্ব-১৮ মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপের মুকুটটি জয় করে আনলো বাংলাদেশের গর্বিত মেয়েরা।

ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে রোববার অনুষ্ঠিত ম্যাচে খেলার প্রথমার্ধে কোন পক্ষই গোল করতে পারেনি। গ্রুপ পর্বের ম্যাচে বাংলাদেশ ২-১ গোলে হারিয়েছিল নেপালকে।

bd+girls+champion+mbd-3

ফাইনালে ম্যাচের শুরু ধেকেই বাংলাদেশের মেয়েরা প্রতিপক্ষের ওপর চড়াও হয়ে খেলতে থাকে। তবে গ্রুপ পর্বে যতটা সহজে নেপালের গোলমুখে আক্রমণ হয়েছে, ফাইনালে যেন অনেকটা ভিন্নরূপে আবির্ভুত হিমালয় কন্যারা। ভারতকে সম্ভাব্য প্রতিপক্ষ ভেবে ছক কষলেও, ফাইনালে নেপালকেই পায় মৌসুমি-মারিয়ারা। ফলে একর পর এক আক্রমণ করেও গোলের দেখা পয়নি ছোটনের শিষ্যরা। ফলে গোলশূন্য অবস্থায় মাঠ ছাড়ে দু’দল।

bd+girls+champion+mbd-2

কিন্তু বিরতির পর মাঠে নেমে টাইগ্রেসদের কাছে পাত্তাই পায়নি নেপাল। ১-০ গোলে জয়ের মধ্যদিয়ে প্রথমবারেরমত শিরোপা জেতে বাংলাদেশ।

বিরতির পর প্রথম মিনিটে নেপালের দারুণ একটা আক্রমণ তৎপরতার সঙ্গে প্রতিহত করেন গোলরক্ষক রুনা চাকমা। তিন মিনিট পর মাসুরা পারভীনের একমাত্র (১-০) গোলে এগিয়ে যায় বাংলাদেশ। স্টেডিয়ামে উপস্থিত বাংলাদেশের সমর্থকরা আনন্দে মেতে ওঠেন। এরপর গোলের ব্যবধান বাড়ানোর জন্য একের পর এক প্রচেষ্টা চালায় বাংলাদেশের খেলোয়াড়রা। ফলে খেলা বেশিরভাগই চলে নেপালের এরিয়ায়। তবে নেপালীরা মাঝে মধ্যে বিক্ষিপ্ত আক্রমণ করলেও, বাংলাদেশের রক্ষণ দুর্গে ফাটল ধরাতে পারেনি। শেষ পর্যন্ত ১-০ গোলের ব্যবধানে জিতেই চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ।

bd+girls+champion+mbd-5

এদিকে, শিরোপা জয়ের জন্য বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 4 2026 66

৯২ তে থামলেন আশা ভোসলে

ঢাকা, রবিবার ১২ এপ্রিল ২০২৬ মাসস প্রয়াত বর্ষীয়ান সঙ্গীতশিল্পী আশা ভোসলে। বয়স হয়েছিল ৯২। শনিবার সন্ধ্যাবেলা হঠাৎই …

Leave a Reply

Your email address will not be published.