Home / আইন-আদালত / বাইশ দিন ইলিশ ধরা নিষিদ্ধ
elish+caught+stop+mbd

বাইশ দিন ইলিশ ধরা নিষিদ্ধ

মাস্টারি বিডি । শান্তা ইসলাম
ঢাকা । ০৭ অক্টোবর ২০১৮ । ২২ আশ্বিন ১৪২৫

শনিবার দিবাগত রাত ১২ টার পর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত ২২ দিন প্রজনন মৌসুমে দেশে ইলিশ মাছ ধরা, বাজারজাতকরণ ও সংরক্ষণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক আবু সাইদ মোঃ রাশেদুল হক শনিবার সংবাদমাধ্যম’কে একথা জানিয়েছেন।

তিনি বলেন, “প্রতিবছরের মতো এবছরও ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ‘ইলিশ সংরক্ষণ অভিযান ২০১৮’ এর আওতায় এ বছর ৭ হতে ২৮ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন উপকূলীয় চিহ্নিত ৭ হাজার বর্গ কিলোমিটার ‘ইলিশের প্রধান প্রজনন ক্ষেত্র’সহ দেশব্যাপী ইলিশ আহরণ, পরিবহন, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয়, মজুদ ও বিনিময় নিষিদ্ধ করা হয়েছে।”

আবু সাইদ মোঃ রাশেদুল হক আরও জানান, এই ২২ দিন বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ কোস্টগার্ড, র‌্যাব, পুলিশ, নৌ-পুলিশ এবং স্থানীয় প্রশাসনকে সম্পৃক্ত করে মোবাইল কোর্ট ও অভিযান পরিচালনা করা হবে।

তিনি বলেন, এই নিষেধাজ্ঞা অমান্য করলে আইন অনুযায়ী ১ থেকে ২ বছর মেয়াদে জেল অথবা ৫ হাজার টাকা পর্যন্ত জরিমানা হবে। একই অপরাধ ২ বার করলে শাস্তি দ্বিগুণ হবে।
মহাপরিচালক বলেন, উপকূলীয় অঞ্চলের প্রান্তিক জেলেদের এই ২২ দিন ভিজিএফ কর্মসূচির আওতায় ২০ কেজি করে চাল দেয়া হবে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

30 2026 333

পুলিশের কুইক রেসপন্স টিম গঠনের নির্দেশ

বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ । মাসস আকস্মিক আইনশৃঙ্খলার অবনতি ও জরুরি পরিস্থিতি …

Leave a Reply

Your email address will not be published.