Home / ফটো গ্যালারি / দেবী অপু বিশ্বাস!
opu+biswas+mbd-4

দেবী অপু বিশ্বাস!

opu+biswas+mbd

মাস্টারি বিডি । শান্তা ইসলাম
বিনোদন ডেস্ক । ২৩ সেপ্টেম্বর ২০১৮ । ০৮ আশ্বিন ১৪২৫

চলছে আশ্বিন মাস। শরৎ কাল। এখন কাশবনে শাদা শাদা ফুলের দোলাদুলি। আর কিছুদিন পরই সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। শারদীয় এ উৎসব উপলক্ষে পাড়ায় পাড়ায় বাজবে ঢোলের বাদ্য। চলছে তারই নানা রকম প্রস্তুতি।

দুর্গাপূজাকে সামনে রেখে নানা আয়োজনে ব্যস্ত ফ্যাশন হাউজগুলোও। তাদের পূজার পোশাকের ফটোশুটে ব্যস্ত তারকারাও। তেমনি এক ফটোশুটে অংশ নিলেন ঢাকাই সিনেমার কুইনখ্যাত চিত্রনায়িকা অপু বিশ্বাস।

opu+biswas+mbd-3

ফটোশুটে পোজ দিতে বোধন থেকে দশমীর সিঁদুর খেলা পর্যন্ত নানা সাজে সেজেছেন এই নায়িকা। নারায়ণগঞ্জের নিতাইগঞ্জে শ্রী বলদেব জিউর আখড়ায় রঙ বাংলাদেশের বিজ্ঞাপনে ফটোসেশনের জন্য গিয়েছিলেন অপু। তার সঙ্গে ছিলেন আরও অনেক মডেল।

জানা গেছে, প্রতিবছরের মতো এবারও বলদেব জিউর আখড়ার দুর্গাপূজার আয়োজনে আর্থিক সহায়তা প্রদান করছে রঙ বাংলাদেশ। আর সেই সুবাদে পূজার বিভিন্ন সাজের বিজ্ঞাপনের মডেল হিসেবেই তারা বেছে নিয়েছেন চিত্রনায়িকা অপু বিশ্বাসকে। আর জনপ্রিয়
এ তারকার ফটোসেশনের সময় জমেছিল কৌতূহলী দর্শকের ভিড়।

opu+biswas+mbd-2

রঙ বাংলাদেশ জানায়, পূজার সময় মন্দিরে আসা দর্শনার্থীদের জন্য প্রতিবারের মতোই একটি ফটো কনটেস্ট থাকছে। যেখানে মণ্ডপের বাইরে রঙ বাংলাদেশের ব্যানারে তৈরি প্যাভিলিয়নে তোলা যেকোনো একটি ছবি তাদের ফেসবুক পেইজে আপলোড করতে পারবেন দর্শনার্থীরা। আর সে ছবিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লাইক পাওয়া ছবিটিকে পুরস্কৃত করা হবে।

opu+biswas+mbd-5

বলদেব জিউর আখড়ার ব্যবস্থাপনায় রঙ বাংলাদেশের এই ফটোসেশনে ছবি তুলেছে নারায়ণগঞ্জ ফটোগ্রাফি ক্লাব (এনপিসি)।

এদিকে সম্প্রতি দুবাই ঘুরে দেশে ফিরেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। সেখানে একটি শোতে অংশ নিয়েছেন তিনি। বর্তমানে অপু কাজ করছেন ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২’সহ আরও কিছু ছবিতে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 4 2026 66

৯২ তে থামলেন আশা ভোসলে

ঢাকা, রবিবার ১২ এপ্রিল ২০২৬ মাসস প্রয়াত বর্ষীয়ান সঙ্গীতশিল্পী আশা ভোসলে। বয়স হয়েছিল ৯২। শনিবার সন্ধ্যাবেলা হঠাৎই …

Leave a Reply

Your email address will not be published.