Home / ফটো গ্যালারি / কারিনা-রণবীর রসায়ন জমে যাবে!
kareena+ranbir+mbd-10

কারিনা-রণবীর রসায়ন জমে যাবে!

kareena+ranbir+mbd-5

মাস্টারি বিডি । শান্তা ইসলাম
বিনোদন ডেস্ক । ২৩ সেপ্টেম্বর ২০১৮ । ০৮ আশ্বিন ১৪২৫

বলিউড অভিনেত্রী কারিনা কাপুর এই তো সেদিন বিলাস যাপনে মালদ্বীপে গিয়েছিলেন সপরিবারে। আর সেখান থেকে ফিরেই নতুন ছবির কাজ শুরু করে দিয়েছেন। করণ জোহর প্রযোজনা সংস্থার আগামী ছবি ‘তখত’এ দেখা যাবে তাকে।

kareena+ranbir+mbd-4

‘বীরে দি ওয়েডিং’ সুপার হিট হওয়ার পর এখন কারিনার ঝুলিতে দু’দুটো ছবি। একদিকে অক্ষয় কুমারের বিপরীতে ‘গুড নিউজ’ ছবিতে অভিনয় করছেন কারিনা। অন্যদিকে ‘তখত’ সিনেমায় রণবীর সিং-এর দিদির চরিত্রে দেখা যাবে তাকে।

kareena+ranbir+mbd-3

এদিক কারিনাকে তার বক্স অফিস নাম্বার নিয়ে প্রশ্ন করা হলে বলেন, হ্যাঁ, আমি একজন ফিল্ম চাইল্ড, তাই এই বিষয়টি প্যাশান থেকেই এসেছে। আর সিনেমার বিষয়টির সঙ্গে আমার বোঝাপড়া রয়েছে বরাবরই।

kareena+ranbir+mbd

পরিচালনা কিংবা প্রযোজনায় আসার ইচ্ছে রয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে সোজা না বলে দেন এই অভিনেত্রী। পাশাপাশি রণবীর কাপুরের সঙ্গে তিনি স্ক্রিন শেয়ার করবেন কিনা সেটা জানতে চাওয়া হলে উত্তরে বলেন, অবশ্যই আমি রণবীরের সঙ্গে অভিনয় করতে চাই। এটা একটা দারুণ ব্যাপার হবে- রণবীরের সঙ্গে আমার রসায়নটা দেখার মতো হবে। আমি ওকে ভীষণ ভালোবাসি।

kareena+ranbir+mbd-7

তাই এমন প্রস্তাব এলে কখনই না করব না। আশা করি, কেউ না কেউ আমাদের জন্য চিত্রনাট্য লিখবে। দেশের সেরা অভিনেতাদের মধ্যে রণবীর অন্যতম। আমার মনে হয় রণবীর কাপুর ও রণবীর সিং দুজনে মিলে হিন্দি সিনেমাকে অন্য মর্যাদায় নিয়ে যাবে।

kareena+ranbir+mbd-8

প্রসঙ্গত, ‘তখত’ সিনেমায় রণবীর সিং-এর বোনের ভূমিকায় কারিনা কাপুরের সঙ্গে প্রথমবার অভিনয় করতে চলেছেন কারিনা। তবে ভাই রণবীর কাপুরের সঙ্গে তার এখনও অভিনয় করার সুযোগ হয়নি।

kareena+ranbir+mbd-6

যদিও ‘তখত’ সিনেমায় রণবীর সিংয়ের ভাইয়ের চরিত্রে অভিনয় করার জন্য রণবীর কাপুরের কাছে প্রস্তাব যায়। তবে তিনি কোনও নেতিবাচক চরিত্রে অভিনয় করতে চান না বলে জানিয়ে দেন।

সূত্র : মানবকণ্ঠ

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 4 2026 66

৯২ তে থামলেন আশা ভোসলে

ঢাকা, রবিবার ১২ এপ্রিল ২০২৬ মাসস প্রয়াত বর্ষীয়ান সঙ্গীতশিল্পী আশা ভোসলে। বয়স হয়েছিল ৯২। শনিবার সন্ধ্যাবেলা হঠাৎই …

Leave a Reply

Your email address will not be published.